জামায়াত কর্মীর ওপর হামলা, আটক বিএনপির ২ নারী কর্মী
রাজশাহীর দুর্গাপুরে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপির সমর্থকরা। এ ঘটনায় জড়িত বিএনপির দুই নারী কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ইসমাইল স্বর্ণকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন- শালঘরিয়া গ্রামের মাছুফা বেগম (৪৫) ও খুশি খাতুন (২৫)। আহত জামায়াত কর্মী মিঠুন বলেন, ধানের শীষের সমর্থকরা দাঁড়িপাল্লার ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। এর প্রতিবাদ করার কারণে বিএনপির নারী কর্মী ইট দিয়ে আমার মাথায় আঘাত করে। রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন অভিযোগ করে বলেন, আমি এ কেন্দ্রের ভোটার। সকাল থেকেই দেখছি বিএনপির কর্মীরা আমাদের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিচ্ছে এবং মারধর করছে। স্থানীয় বিএনপি নেতা ও ভোটকেন্দ্রের নির্বাচনের দায়িত্বে থাকা হেলাল উদ্দিন বলেন, সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল, কিন্তু জামায়াত নেতা লিটন ভোটকেন্দ্রে আসার পরে থেকে তারা ভোট টাকা দিয়ে কেনা ও বিশৃঙ্খলার চেষ্টা করছে। বিএনপি নেতা হেলাল অভিযোগ করে
রাজশাহীর দুর্গাপুরে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপির সমর্থকরা। এ ঘটনায় জড়িত বিএনপির দুই নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ইসমাইল স্বর্ণকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আটক দুই নারী হলেন- শালঘরিয়া গ্রামের মাছুফা বেগম (৪৫) ও খুশি খাতুন (২৫)।
আহত জামায়াত কর্মী মিঠুন বলেন, ধানের শীষের সমর্থকরা দাঁড়িপাল্লার ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। এর প্রতিবাদ করার কারণে বিএনপির নারী কর্মী ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।
রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন অভিযোগ করে বলেন, আমি এ কেন্দ্রের ভোটার। সকাল থেকেই দেখছি বিএনপির কর্মীরা আমাদের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিচ্ছে এবং মারধর করছে।
স্থানীয় বিএনপি নেতা ও ভোটকেন্দ্রের নির্বাচনের দায়িত্বে থাকা হেলাল উদ্দিন বলেন, সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল, কিন্তু জামায়াত নেতা লিটন ভোটকেন্দ্রে আসার পরে থেকে তারা ভোট টাকা দিয়ে কেনা ও বিশৃঙ্খলার চেষ্টা করছে।
বিএনপি নেতা হেলাল অভিযোগ করে বলেন, জামায়াতের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে আনার চেষ্টা করছে। এটা নিয়ে আমাদের সমর্থকদের সঙ্গে তাদের বিশৃঙ্খলা হয়। পরে বিএনপির দুই নারী কর্মীকে থানায় নেওয়া হয়েছে।
দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই নারীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
What's Your Reaction?