‘জামায়াত ক্ষমতায় গেলে এক হাতে সার্টিফিকেট অন্য হাতে চাকরি’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ কয়রা-পাইকগাছা আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বেকার যুবকদের এক হাতে সার্টিফিকেট অন্য হাতে চাকরি দেওয়া হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাও. আবুল কালাম আজাদ এসব কথা বলেন। আবুল কালাম আজাদ বলেন, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। জামায়াত বিজয়ী হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন নির্মাণ করার পাশাপাশি রাস্তাঘাট, কালবার্ট সহ স্কুল মাদ্রাসার উন্নয়ন করা হবে। বনদস্যু নির্মূলে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে। বক্তব্য শেষে তিনি উন্নয়ন বাস্তবায়ন করার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, জামায়াতের সাবেক এমপি অধ্যক্ষ শাহ মো. রুহুল কুদ্দুস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার, খুলনা জেলা জামায়াতের নায়েবি আ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ কয়রা-পাইকগাছা আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বেকার যুবকদের এক হাতে সার্টিফিকেট অন্য হাতে চাকরি দেওয়া হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাও. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। জামায়াত বিজয়ী হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন নির্মাণ করার পাশাপাশি রাস্তাঘাট, কালবার্ট সহ স্কুল মাদ্রাসার উন্নয়ন করা হবে। বনদস্যু নির্মূলে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে।
বক্তব্য শেষে তিনি উন্নয়ন বাস্তবায়ন করার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, জামায়াতের সাবেক এমপি অধ্যক্ষ শাহ মো. রুহুল কুদ্দুস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার, খুলনা জেলা জামায়াতের নায়েবি আমির মাওলানা গোলাম সরোয়ার, সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট লিয়াকত আলী, জামায়াত নেতা মাওলানা জিএম রফিকুল, আমিনুল ইসলাম, মাওলানা সুজাউদ্দিন, মো. মিজানুর রহমান, শ্রমিক নেত শেখ আবুল কালাম আজাদ, মোল্লা শাহবুদ্দীন, ছাত্রশিবির দক্ষিণ খুলনার সভাপতি আবুজার গিফারী, সেক্রেটারি মো. ওয়েস কুরুনীসহ নেতারা।
What's Your Reaction?