জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। শনিবার (২০ জুন ) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ডা. তাহের বলেন, প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতার পরিচয়, আমানতদারি, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী, জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় আপোশহীন থাকতে হবে। তিনি আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও সুন্দর চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিশে শূ

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। শনিবার (২০ জুন ) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতার পরিচয়, আমানতদারি, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী, জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় আপোশহীন থাকতে হবে।

তিনি আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও সুন্দর চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়ন আমিররা। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরো ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াতের বিপুলসংখ্যক দায়িত্বশীল নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow