জামায়াত নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের অধিকাংশ এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন।  দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, অধ্যাপক মুজিবুর রহমান এমপি ঢাকায়, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায়, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে, জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, অ্যাডডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহক

জামায়াত নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন
দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের অধিকাংশ এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন।  দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, অধ্যাপক মুজিবুর রহমান এমপি ঢাকায়, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায়, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে, জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, অ্যাডডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন। দলটির কেন্দ্রীয় নেতারা ঈদ উপলক্ষে বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচি, এতিম ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতেও অংশ নেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow