জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারালেন বিএনপির আশফাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার অন্তর্গত পাঁচটি আসনেই বিএনপির মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে খন্দকার আবু আশফাক ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. নজরুল ইসলাম পেয়েছেন এক লাখ ১২ হাজার ৬২২ ভোট। ঢাকা-২ (কেরানীগঞ্জ মডেল থানা, সাভারের একাংশ ও কামরাঙ্গীরচর থানা) আসনে আমানউল্লাহ আমান ধানের শীষ প্রতীকে এক লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট। ঢাকা-৩ (কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ধানের

জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারালেন বিএনপির আশফাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার অন্তর্গত পাঁচটি আসনেই বিএনপির মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে খন্দকার আবু আশফাক ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. নজরুল ইসলাম পেয়েছেন এক লাখ ১২ হাজার ৬২২ ভোট।

ঢাকা-২ (কেরানীগঞ্জ মডেল থানা, সাভারের একাংশ ও কামরাঙ্গীরচর থানা) আসনে আমানউল্লাহ আমান ধানের শীষ প্রতীকে এক লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।

ঢাকা-৩ (কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ধানের শীষ প্রতীকে এক লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত দিলশানা পারুল পেয়েছেন এক লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

ঢাকা-২০ (ধামরাই উপজেলা) আসনে তমিজ উদ্দিন ধানের শীষ প্রতীকে এক লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী নাবিলা তাসনিম শাপলা কলি নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট।

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow