জামায়াত-শিবির ভোট চুরির পরিকল্পনা করছে : আবিদুল ইসলাম

বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ বলেছেন, জামায়াত শিবির বিগত দিনে আ.লীগের সঙ্গে মিলেমিশে গুপ্ত রাজনীতি করেছে। পলাতক সরকারের সংস্পর্শে থেকে ভোট চুরির কৌশল শিখেছে শিবিরের সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আবিদুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট চুরির পরিকল্পনা করছে জামায়াত শিবির। ইতোমধ্যে এক জামায়াত নেতা ভোটের সিলসহ গ্রেপ্তার হয়েছে। বিএনপির কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে ভোটকেন্দ্রে যেতে না পারেন। জামায়াত শিবিরের ভোট চুরির পরিকল্পনা যে কোনোভাবে রুখে দিতে হবে। আবিদুল ইসলাম আরও বলেন, আগামী নির্বাচনের উদ্দেশ্য হলো গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্র

জামায়াত-শিবির ভোট চুরির পরিকল্পনা করছে : আবিদুল ইসলাম

বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ বলেছেন, জামায়াত শিবির বিগত দিনে আ.লীগের সঙ্গে মিলেমিশে গুপ্ত রাজনীতি করেছে। পলাতক সরকারের সংস্পর্শে থেকে ভোট চুরির কৌশল শিখেছে শিবিরের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আবিদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট চুরির পরিকল্পনা করছে জামায়াত শিবির। ইতোমধ্যে এক জামায়াত নেতা ভোটের সিলসহ গ্রেপ্তার হয়েছে। বিএনপির কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে ভোটকেন্দ্রে যেতে না পারেন। জামায়াত শিবিরের ভোট চুরির পরিকল্পনা যে কোনোভাবে রুখে দিতে হবে।

আবিদুল ইসলাম আরও বলেন, আগামী নির্বাচনের উদ্দেশ্য হলো গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। 

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, এম. কফিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ, হারুন অর রশিদ খোকা, চাঁন মিয়া বেপারী, জহির উদ্দিন, আবু তাহের খান, এ বি সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা বিএনপির আজমল হুদা মিঠু, আলমগীর হোসেন শিশির, মো. আলাউদ্দিন, মোস্তফা সরকার, যুবদলের মো. আমিনুল ইসলাম ও মো. মিলন মিয়া প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow