জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‌‘যারা স্বাধীনতার সময় দেশের বিপক্ষে ছিল, তারা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজ তারা দেশে বেয়াদব কণ্ঠ নাজিল করেছে।’ তিনি বলেন, কেউ যদি বলে বাংলাদেশে বিরোধী দলে একটা-দুইটা-চারটা দল, এটা আমরা বিশ্বাস করি না। বিরোধী দল একটা, সেটা হলো জামায়াত-শিবির। নতুন যে ছাত্রসংগঠন করে জাতীয় রাজনীতিতে তারা এনসিপি নামের দল সৃষ্টি করেছে, এরা একে একে একাকার হয়ে গেছে জামায়াত-শিবিরের নেতৃত্বে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরে জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। জেলা বিএনপির ব্যানারে শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। আরও পড়ুন চারটি বিয়ে করার পরও পরনারীর ঘরে আটক ‘জামায়াত সমর্থক’ পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিস্টের বাইরে পক্ষ হলো দুটি। একটি জামায়াত-শিবির পক্ষ, আরেকটি জিয়াউর রহমান-খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদী পক্ষ। এরা কী ভাষায় কথা বলছে? প্রতিদিন তারা গায়ে পড়ে ঝগড়া-ঝাটি করে। প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে গায়ে পড়ে উচ্চবাচ্য, অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে। এ

জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‌‘যারা স্বাধীনতার সময় দেশের বিপক্ষে ছিল, তারা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজ তারা দেশে বেয়াদব কণ্ঠ নাজিল করেছে।’

তিনি বলেন, কেউ যদি বলে বাংলাদেশে বিরোধী দলে একটা-দুইটা-চারটা দল, এটা আমরা বিশ্বাস করি না। বিরোধী দল একটা, সেটা হলো জামায়াত-শিবির। নতুন যে ছাত্রসংগঠন করে জাতীয় রাজনীতিতে তারা এনসিপি নামের দল সৃষ্টি করেছে, এরা একে একে একাকার হয়ে গেছে জামায়াত-শিবিরের নেতৃত্বে।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরে জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। জেলা বিএনপির ব্যানারে শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিস্টের বাইরে পক্ষ হলো দুটি। একটি জামায়াত-শিবির পক্ষ, আরেকটি জিয়াউর রহমান-খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদী পক্ষ। এরা কী ভাষায় কথা বলছে? প্রতিদিন তারা গায়ে পড়ে ঝগড়া-ঝাটি করে। প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে গায়ে পড়ে উচ্চবাচ্য, অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে। এখনো দেশের মানুষ ধৈর্য ধরছে। আমাদের ধৈর্যের বাধ এখনো ভেঙে যাইনি। কারণ আমরা রাজনীতি করতে করতে এখানে এসেছি।’

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কেউ যদি অশালীন ভাষায়, রুচিহীন, যেটা রাজনীতিতে যায় না; এ ধরনের কথা আমাদের পার্টিতে বলতে চায়, ওই সুযোগ বিএনপিতে নেই। তারেক রহমান এ ব্যাপারে খুব সজাগ এবং সতর্ক। এ পর্যন্ত কতজনকে বহিষ্কার ও বাদ দিয়েছে, এই হিসেব দেখলে বোঝা যায়, কোনো বেয়াদবের প্রশ্রয় এ পার্টিতে নেই।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।

কাজল কায়েস/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow