জামায়াতকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে : এটিএম মাছুম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, জনগণ জামায়াত জোটকে ভোট দিলেও দেশি-বিদেশি ষড়যন্ত্র ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর মাধ্যমে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। বর্তমান সরকারের গত দুই মাসের কার্যকলাপে জনগণের মধ্যে এ ধারণা প্রকট হচ্ছে যে- ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।  ​শনিবার (১৮ এপ্রিল) ফেনী শহরের দারুল ইসলাম মিলনায়তনে শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘রুকন শিক্ষা শিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচনী ফলাফল ও সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে এটিএম মাছুম বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছে। আমরা দেশের অধিকাংশ ইসলামী দল এবং জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, যা আজ দেশবাসীর কাছে দিবালোকের মতো পরিষ্কার। ফেনী শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ

জামায়াতকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে : এটিএম মাছুম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, জনগণ জামায়াত জোটকে ভোট দিলেও দেশি-বিদেশি ষড়যন্ত্র ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর মাধ্যমে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। বর্তমান সরকারের গত দুই মাসের কার্যকলাপে জনগণের মধ্যে এ ধারণা প্রকট হচ্ছে যে- ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। 

​শনিবার (১৮ এপ্রিল) ফেনী শহরের দারুল ইসলাম মিলনায়তনে শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘রুকন শিক্ষা শিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচনী ফলাফল ও সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে এটিএম মাছুম বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছে। আমরা দেশের অধিকাংশ ইসলামী দল এবং জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, যা আজ দেশবাসীর কাছে দিবালোকের মতো পরিষ্কার।

ফেনী শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা আমির মো. ইসহাক খোন্দকার​, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, সাবেক ফেনী জেলা আমির এ কে এম শামছুদ্দিন​,জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ এবং মাওলানা মাহমুদুল হক।

​শিক্ষা শিবিরের শুরুতে কোরআনের দারস পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

দিনব্যাপী এই শিক্ষা শিবিরে শহর শাখার প্রায় ৩০০ জন রুকন অংশগ্রহণ করেন। এতে সংগঠনের আদর্শ, কর্মপদ্ধতি, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের কাজকে আরও বেগবান করার জন্য রুকনদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে শহর কর্মপরিষদের সদস্যসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow