জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা বুধবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখেই এবারের ইশতেহার সাজানো হয়েছে। তিনি আরও জানান, জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের অন্যতম বিশেষত্ব হচ্ছে বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইশতেহারে দুর্নীতি দমন, সুশাসন, মানবাধিকার, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হতে পারে। ইশতেহার ঘোষণার এই অনুষ্ঠানকে

জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা বুধবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।

রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখেই এবারের ইশতেহার সাজানো হয়েছে। তিনি আরও জানান, জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের অন্যতম বিশেষত্ব হচ্ছে বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইশতেহারে দুর্নীতি দমন, সুশাসন, মানবাধিকার, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হতে পারে। ইশতেহার ঘোষণার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে দলের ভেতরে এবং বাইরে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow