জামায়াতের মুখে একটা কাজে আরেকটা: চরমোনাই পীর

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতের মুখে একটা কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারত ও আমেরিকার সঙ্গে। আমরা পরিষ্কার বলবো বৈঠক হতেই পারে, গোপন কেন? সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হে। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। তিনি বলেন, ধোঁকা দিয়ে আমাদের ধোঁকায় ফেলানো যাবে না। আমরা একা হয়ে যাইনি। আমাদের সঙ্গে আল্লাহ আছে, ওলামা আলেমসহ জনগণ আছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইনস এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‌‌‘ইসলামের নীতি-আদর্শের ওপর আমরা দাঁড়িয়ে থাকলে দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। আমরা যখন দেখলাম জামায়াত সমঝোতার মধ্যে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিলো, তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে, যখন এটা আমরা বুঝতে পারলাম তখন কঠিন সিদ্ধান্ত নিয়ে ইসলাম বাংলার জমিনে উঁচু করার জন্য, মানবতা রক্ষা করার জন্য আমরা ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে ইসলামের পথে একাই নির্বাচন করবে। বাংলাদেশকে পরিবর্

জামায়াতের মুখে একটা কাজে আরেকটা: চরমোনাই পীর

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতের মুখে একটা কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারত ও আমেরিকার সঙ্গে। আমরা পরিষ্কার বলবো বৈঠক হতেই পারে, গোপন কেন? সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হে। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে।

তিনি বলেন, ধোঁকা দিয়ে আমাদের ধোঁকায় ফেলানো যাবে না। আমরা একা হয়ে যাইনি। আমাদের সঙ্গে আল্লাহ আছে, ওলামা আলেমসহ জনগণ আছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইনস এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‌‌‘ইসলামের নীতি-আদর্শের ওপর আমরা দাঁড়িয়ে থাকলে দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। আমরা যখন দেখলাম জামায়াত সমঝোতার মধ্যে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিলো, তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে, যখন এটা আমরা বুঝতে পারলাম তখন কঠিন সিদ্ধান্ত নিয়ে ইসলাম বাংলার জমিনে উঁচু করার জন্য, মানবতা রক্ষা করার জন্য আমরা ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে ইসলামের পথে একাই নির্বাচন করবে। বাংলাদেশকে পরিবর্তন করবো সোনার দেশে পরিণত করবো।’

নরসিংদী সদর আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে নরসিংদীর বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এসআর

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow