জামিন পেলেও মুক্তি মিলছে না সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর
হাইকোর্ট থেকে সব মামলায় জামিন পেলেও শেষ মুহূর্তে কারামুক্ত হতে পারেননি সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী। নতুন আরেকটি মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর কারণে তার মুক্তি আটকে যায়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালত পুলিশের আবেদন মঞ্জুর করার পর তাকে পুনরায় প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা একটি মামলায় ২ নম্বর আসামি হিসেবে ২০২৫ সালের ৭ এপ্রিল রাজধানী ঢাকা থেকে কাজী কেরামত আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের হওয়া অপর একটি মামলায় তাকে আসামি দেখিয়ে গ্রেফতার সচল রাখা হয়। গত ৪ জুন হাইকোর্ট থেকে এসব মামলায় জামিন লাভ করেন তিনি। সব আইনি প্রক্রিয়া শেষে গত ৯ জুন তার কারামুক্ত হওয়ার কথা ছিল। তবে ওই দিনই পুলিশ তাকে নতুন আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করে। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন এবং তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী উজির আলী শেখ, মো. আনোয়ার হোসেন ও সাবেক এপিপি মো. রফিকু
হাইকোর্ট থেকে সব মামলায় জামিন পেলেও শেষ মুহূর্তে কারামুক্ত হতে পারেননি সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী। নতুন আরেকটি মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর কারণে তার মুক্তি আটকে যায়।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালত পুলিশের আবেদন মঞ্জুর করার পর তাকে পুনরায় প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা একটি মামলায় ২ নম্বর আসামি হিসেবে ২০২৫ সালের ৭ এপ্রিল রাজধানী ঢাকা থেকে কাজী কেরামত আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের হওয়া অপর একটি মামলায় তাকে আসামি দেখিয়ে গ্রেফতার সচল রাখা হয়।
গত ৪ জুন হাইকোর্ট থেকে এসব মামলায় জামিন লাভ করেন তিনি। সব আইনি প্রক্রিয়া শেষে গত ৯ জুন তার কারামুক্ত হওয়ার কথা ছিল। তবে ওই দিনই পুলিশ তাকে নতুন আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করে। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন এবং তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী উজির আলী শেখ, মো. আনোয়ার হোসেন ও সাবেক এপিপি মো. রফিকুল ইসলাম জানান, ৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ কাজী কেরামত আলী বর্তমানে শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এই মুহূর্তে তাকে জেলের ভেতরে না রেখে উন্নত চিকিৎসা দেওয়া অত্যন্ত জরুরি।
রুবেলুর রহমান/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?