জার্মানিতে উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন জার্মানি প্রবাসী বাংলাদেশিরা। বুধবার (২৭ মে) মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় এই উৎসব। দেশটির বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠে এবং হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী বার্লিনের বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজের একাধিক জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলকার নাইন। নামাজের আগে কোরবানির শিক্ষা নিয়ে আলোচনা করেন খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি। এছাড়াও বার্লিনের একাধিক স্থানে প্রবাসীদের উদ্যোগে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্ট শহরের তিনটি স্থানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদ জামায়াতের আয়োজন করা হয়েছিল। মাবিন মসজিদে তিনটি, মুনশেনার স্ট্রাসেতে তিনটি এবং একটি অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে একটিসহ মোট সাতটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এই শহরে। এসব ঈদের জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন। ঈদ জামাতের আলোচনায় ইমামরা কুরবানির শিক্ষাকে কাজে ল

জার্মানিতে উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন জার্মানি প্রবাসী বাংলাদেশিরা। বুধবার (২৭ মে) মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় এই উৎসব।

দেশটির বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠে এবং হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

রাজধানী বার্লিনের বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজের একাধিক জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলকার নাইন।

নামাজের আগে কোরবানির শিক্ষা নিয়ে আলোচনা করেন খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি। এছাড়াও বার্লিনের একাধিক স্থানে প্রবাসীদের উদ্যোগে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

jagonews24

ফ্রাঙ্কফুর্ট শহরের তিনটি স্থানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদ জামায়াতের আয়োজন করা হয়েছিল। মাবিন মসজিদে তিনটি, মুনশেনার স্ট্রাসেতে তিনটি এবং একটি অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে একটিসহ মোট সাতটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এই শহরে।

এসব ঈদের জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন। ঈদ জামাতের আলোচনায় ইমামরা কুরবানির শিক্ষাকে কাজে লাগিয়ে কীভাবে আত্মগঠন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। ওফেনবাখ শহরে আইনহাইট ডেজ ইসলাম-এ ঈদের নামাজ আদায় করেন সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।

jagonews24

মাইঞ্জ শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা মসজিদ তাকওয়ায় একত্রিত ঈদের নামাজ আদায় করেছেন। মানহাইম শহরের বাংলাদেশিদের পরিচালিত মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন ওই এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও ডার্মস্ট্যাড শহরে ঈদের নামাজের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়াও মিউনিখ, ডটমুন্ড, হামবুর্গসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সব স্থানেই বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow