জার্মানিতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’
জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। ১৯ এপ্রিল উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলচ্চিত্রটির নির্মাতা আদনান আল রাজীব ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সম্মাননা গ্রহণ করেন এবং অর্জনটি তার টিম ও দেশের প্রতি উৎসর্গ করেন। সামাজিক বাস্তবতা ও প্রান্তিক মানুষের গল্পকে সৃজনশীলভাবে তুলে ধরার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন পেয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে সিনেমাটি। ‘আলী’ চলচ্চিত্রের গল্পে দেখা যায়, উপকূলীয় অঞ্চলের এক কিশোর সমাজের লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক বাধা ভেঙে সংগীতের জগতে নিজের জায়গা তৈরি করতে চায়। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন। ইউরোপের গুরুত্বপূর্ণ এই উৎসবে ‘আলী’র এই সাফল্য বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এলআইএ
জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। ১৯ এপ্রিল উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
চলচ্চিত্রটির নির্মাতা আদনান আল রাজীব ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সম্মাননা গ্রহণ করেন এবং অর্জনটি তার টিম ও দেশের প্রতি উৎসর্গ করেন।
সামাজিক বাস্তবতা ও প্রান্তিক মানুষের গল্পকে সৃজনশীলভাবে তুলে ধরার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন পেয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে সিনেমাটি।
‘আলী’ চলচ্চিত্রের গল্পে দেখা যায়, উপকূলীয় অঞ্চলের এক কিশোর সমাজের লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক বাধা ভেঙে সংগীতের জগতে নিজের জায়গা তৈরি করতে চায়। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।
ইউরোপের গুরুত্বপূর্ণ এই উৎসবে ‘আলী’র এই সাফল্য বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
এলআইএ
What's Your Reaction?