জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের মিলনমেলা
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের স্থানীয় একটি পার্কে প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফেনী অ্যাসোসিয়েশন জার্মানির উদ্যোগে গত শনিবার (১৩ জুন) এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ফেনী অ্যাসোসিয়েশন হলেও অনুষ্ঠানে সকল জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন, ফলে এটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজারের সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক জামশেদ আলম রানা এবং এবং সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন ও সহ-সভাপতি ফারুক রহমানের যৌথ পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, অর্থ সম্পাদক মামুন, প্রচার সম্পাদক কাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগির, সমাজসেবা সম্পাদক মাস্টার শাহজাহান, সংগঠনের সদস্য রেজাউল করিম আরমান, আশরাফুর রহমান সবুজ, শরিফুল ইসলাম সোহেল, রেহমান ওয়াহেদ, সোহাগ ফারুক, আহমেদ শাকিল, ইউসুফ সাত্তার সহ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজার এবং সাধারণ সম্পাদক জামশেদ আলম রানা আগত অতিথিদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের বিভিন্
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের স্থানীয় একটি পার্কে প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী অ্যাসোসিয়েশন জার্মানির উদ্যোগে গত শনিবার (১৩ জুন) এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ফেনী অ্যাসোসিয়েশন হলেও অনুষ্ঠানে সকল জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন, ফলে এটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।
সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজারের সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক জামশেদ আলম রানা এবং এবং সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন ও সহ-সভাপতি ফারুক রহমানের যৌথ পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, অর্থ সম্পাদক মামুন, প্রচার সম্পাদক কাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগির, সমাজসেবা সম্পাদক মাস্টার শাহজাহান, সংগঠনের সদস্য রেজাউল করিম আরমান, আশরাফুর রহমান সবুজ, শরিফুল ইসলাম সোহেল, রেহমান ওয়াহেদ, সোহাগ ফারুক, আহমেদ শাকিল, ইউসুফ সাত্তার সহ সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজার এবং সাধারণ সম্পাদক জামশেদ আলম রানা আগত অতিথিদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তারা উল্লেখ করেন, ফেনী অ্যাসোসিয়েশন শুধু মিলনমেলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবেনা বরং প্রবাসীদের কল্যাণে নানাবিধ সামাজিক কার্যক্রমও পরিচালনা করবে। প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার এবং সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর কমিউনিটি গঠনের লক্ষ্যে এ সংগঠন কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলিসহ দেশীয় খাবারের ব্যাপক আয়োজন ছিল। প্রবাসের কর্মব্যস্ত জীবনে এই মিলনমেলা সামাজিক বন্ধন অটুট করতে এবং ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল খালেদ, খালেদ মাহমুদ, জালাল আহমেদ সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সংগঠনের নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা আলম রুমা, ফারজানা রেজা কনা, তাসলিমা নাসরিন, ইয়াসমিন আহমেদ মিতা, আসমা শেখ, বকুল রহমান, রাজিয়া সুলতানা, আরিফা আক্তার রুনি, সানজিদা হোসেন মিম, সাহেদা আহমেদ শিল্পী সহ অন্যান্য সদস্যরা।
এমআরএম
What's Your Reaction?