জাল টাকা তৈরির সরঞ্জামসহ কারবারি গ্রেপ্তার
রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ মো. জিসান আলম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। রোববার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এনএম নাসিরুদ্দিন এ তথ্য জানান। এর আগে, শনিবার মিরপুর বারেক মোল্লা এলাকায় অভিযান পরিচালনা করে জিসানকে গ্রেপ্তার করা হয়। এনএম নাসিরুদ্দিন বলেন, শনিবার মিরপুর থানার ৬০ ফিট রোডে বারেক মোল্লা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিসান আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সেসময় তার কাছ থেকে ৯০ হাজার ১০০ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়। তিনি আরও বলেন, জব্দ জাল নোটের মধ্যে ৫০টি এক হাজার টাকার, ৫৭টি পাঁচশ টাকা, ৩৬টি দুশত টাকার, ৪৪টি একশ টাকারসহ মোট ৯০ হাজার একশ টাকার নোট রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ মো. জিসান আলম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
রোববার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এনএম নাসিরুদ্দিন এ তথ্য জানান। এর আগে, শনিবার মিরপুর বারেক মোল্লা এলাকায় অভিযান পরিচালনা করে জিসানকে গ্রেপ্তার করা হয়।
এনএম নাসিরুদ্দিন বলেন, শনিবার মিরপুর থানার ৬০ ফিট রোডে বারেক মোল্লা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিসান আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সেসময় তার কাছ থেকে ৯০ হাজার ১০০ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দ জাল নোটের মধ্যে ৫০টি এক হাজার টাকার, ৫৭টি পাঁচশ টাকা, ৩৬টি দুশত টাকার, ৪৪টি একশ টাকারসহ মোট ৯০ হাজার একশ টাকার নোট রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
What's Your Reaction?