জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক আটক 

ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জাম ও লক্ষাধিক টাকার জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।  বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনীর রানীরহাট থেকে মো. ফারুক আহম্মেদ ভূঁইয়াকে আটক করে পুলিশ। আসামি ফারুক আহম্মেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার মৃত মো. আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে। সে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সিতে ভাড়া বাসায় থাকত। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনী মডেল থানাধীন রানীরহাট বাজারে জাল টাকাসহ ফারুককে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে হেফাজতে নেন। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১০০০, ১০০ ও ২০ টাকার নোটসহ মোট ৫,৬২০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক ফারুককে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দাগনভূঁঞা উপজেলার কোরাইশমুন্সী বাজারের একটি কম্পিউটার দোকানে ব্যবসার আড়ালে জাল টাকা তৈরি করে আসছিল।  পরবর্তীতে পুলিশ দাগনভূঞার রাজাপুরে তার ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমপরিমাণ ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট পাওয়া যায়। এছাড়াও জালনোট তৈরির একটি ইপসন মাল্টি কালার প্রিন্টার, ডেল মনিটর,

জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক আটক 

ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জাম ও লক্ষাধিক টাকার জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনীর রানীরহাট থেকে মো. ফারুক আহম্মেদ ভূঁইয়াকে আটক করে পুলিশ।

আসামি ফারুক আহম্মেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার মৃত মো. আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে। সে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সিতে ভাড়া বাসায় থাকত।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনী মডেল থানাধীন রানীরহাট বাজারে জাল টাকাসহ ফারুককে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে হেফাজতে নেন। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১০০০, ১০০ ও ২০ টাকার নোটসহ মোট ৫,৬২০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটক ফারুককে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দাগনভূঁঞা উপজেলার কোরাইশমুন্সী বাজারের একটি কম্পিউটার দোকানে ব্যবসার আড়ালে জাল টাকা তৈরি করে আসছিল। 

পরবর্তীতে পুলিশ দাগনভূঞার রাজাপুরে তার ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমপরিমাণ ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট পাওয়া যায়। এছাড়াও জালনোট তৈরির একটি ইপসন মাল্টি কালার প্রিন্টার, ডেল মনিটর, গিগাসোনিক প্রসেসর, পেনড্রাইভ, এ-ফোর সাইজের কাগজ, ফটো পেপার, কাটার, স্কেলসহ জাল নোট তৈরিতে ব্যবহৃত ডালডা ঘি উদ্ধার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ফারুক জানায়, সে ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স শেষ করে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছিল। ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল টাকা তৈরির কৌশল রপ্ত করে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিল তার। সে মূলত উচ্চশিক্ষিত হয়েও অল্প সময়ে অধিক লাভের আশায় এ অপরাধে জড়িয়ে পড়ে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস কালবেলাকে বলেন, আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow