জাল সনদে চাকরি বাগিয়ে নেওয়া ২৪ শিক্ষককে মাউশির শোকজ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে জাল সনদের প্রমাণ পাওয়ায় ২৪ জন কলেজপর্যায়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে এসব শিক্ষকের এমপিও সুবিধা বাতিল, বেতন-ভাতা বাবদ নেওয়া অর্থ ফেরত এবং মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। রোববার (২৪ মে) মাউশির ওয়েবসাইটে এ আদেশের কপি প্রকাশ করা হয়। তবে আদেশে শনিবার (২৩ মে) সই করা হয়েছে। মাউশির বেসরকারি কলেজ শাখা-৩-এর সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন এতে সই করেছেন। আদেশের বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা হতে ৮৫ জন জাল/ভুয়া সনদধারী শিক্ষকের তালিকাসহ একটি চিঠি পাঠানো হয়েছে। এতে এনটিআরসিএ কর্তৃক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মোট ৮৫ জন (কলেজপর্যায় ২৪ ও স্কুলপর্যায় ৬১) জন শিক্ষকের প্রত্যয়নপত্র যাচাই শেষে জাল প্রমাণিত হয়েছে। ‘তালিকায় উল্লিখিত জাল ও ভুয়া প্রত্যয়নপত্রধারীদের এমপিও (অনুদান ও বেতন-ভাতা বাবদ সহায়তা) বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা (গৃহীত অর্থ আদায় ও মামলা দায়ের) গ্রহণপূর্
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে জাল সনদের প্রমাণ পাওয়ায় ২৪ জন কলেজপর্যায়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে এসব শিক্ষকের এমপিও সুবিধা বাতিল, বেতন-ভাতা বাবদ নেওয়া অর্থ ফেরত এবং মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
রোববার (২৪ মে) মাউশির ওয়েবসাইটে এ আদেশের কপি প্রকাশ করা হয়। তবে আদেশে শনিবার (২৩ মে) সই করা হয়েছে। মাউশির বেসরকারি কলেজ শাখা-৩-এর সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন এতে সই করেছেন।
আদেশের বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা হতে ৮৫ জন জাল/ভুয়া সনদধারী শিক্ষকের তালিকাসহ একটি চিঠি পাঠানো হয়েছে। এতে এনটিআরসিএ কর্তৃক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মোট ৮৫ জন (কলেজপর্যায় ২৪ ও স্কুলপর্যায় ৬১) জন শিক্ষকের প্রত্যয়নপত্র যাচাই শেষে জাল প্রমাণিত হয়েছে।
‘তালিকায় উল্লিখিত জাল ও ভুয়া প্রত্যয়নপত্রধারীদের এমপিও (অনুদান ও বেতন-ভাতা বাবদ সহায়তা) বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা (গৃহীত অর্থ আদায় ও মামলা দায়ের) গ্রহণপূর্বক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
আদেশে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর ১৮.১(ঙ) অনুচ্ছেদ মোতাবেক কেন তাদের এমপিও বাতিল বা স্থগিত করা হবে না এবং গভর্নিং বডি কর্তৃক তার নিয়োগ কেন বাতিল করা হবে না, সে বিষয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) এ জবাব দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এএএইচ/ইএ
What's Your Reaction?