জালভোট দেওয়ার চেষ্টাকালে যুবকের দুই বছরের কারাদণ্ড
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জালভোট দেওয়ার চেষ্টাকালে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইমরান হোসাইন (২১)। তিনি উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার ইমরান হোসাইন অন্য এক ভোটারের পরিচয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট দেওয়ার চেষ্টা করেন। তাকে সন্দেহজনক মনে হলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরিচয় যাচাইয়ে অসংগতি ধরা পড়লে তাকে আটক করে পুলিশে দেওয়া করা হয়। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্য ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোসেনপুর
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জালভোট দেওয়ার চেষ্টাকালে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইমরান হোসাইন (২১)। তিনি উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার ইমরান হোসাইন অন্য এক ভোটারের পরিচয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট দেওয়ার চেষ্টা করেন। তাকে সন্দেহজনক মনে হলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরিচয় যাচাইয়ে অসংগতি ধরা পড়লে তাকে আটক করে পুলিশে দেওয়া করা হয়।
খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্য ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জালভোট দেওয়ার মতো অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ইমরান হোসাইনকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
What's Your Reaction?