জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা

যেসব অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশরা জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।   বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপি দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা জানান।   মন্ত্রী বলেন, শুধু কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নয়, যেসব অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধেও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। আরও পড়ুন ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নে তিনি বলেন, একটি পত্রিকায় প্রকাশিত ৭৯ হাজার অমুক্তিযোদ্ধার তথ্যও চূড়ান্ত বা নির্ভুল নয়; প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।   তিনি বলেন, শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে এবং এ ধরনের বিতর্কের জেরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও তৎকালীন সরকার মামলা করেছিল।   আহমেদ আজম খান বলেন, আমাদের সরকার মুক্তিযুদ্ধের সরকার। ম

জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা
যেসব অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশরা জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
 
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপি দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা জানান।
 
মন্ত্রী বলেন, শুধু কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নয়, যেসব অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধেও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।
আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নে তিনি বলেন, একটি পত্রিকায় প্রকাশিত ৭৯ হাজার অমুক্তিযোদ্ধার তথ্যও চূড়ান্ত বা নির্ভুল নয়; প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
 
তিনি বলেন, শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে এবং এ ধরনের বিতর্কের জেরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও তৎকালীন সরকার মামলা করেছিল।
 
আহমেদ আজম খান বলেন, আমাদের সরকার মুক্তিযুদ্ধের সরকার। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
 
এমওএস/এমকেআর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow