জালে উঠে এলো ‘মর্টার শেল’

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জেলের মাছ ধরা জালে উঠে এসেছে পরিত্যক্ত একটি মর্টার শেল। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের একটি ফিশারিতে এ ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ শশীদল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ফিশারিতে মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টানার সময় তিনি বুঝতে পারেন জালে কিছু একটা পড়েছে। পরে তিনি জাল টেনে ওপরে উঠিয়ে দেখেন জালে ভারী ধাতব আকৃতির একটি বস্তু। পরে সেটি মর্টার শেল বলে সন্দেহ হলে স্থানীয়রা দ্রুত ব্রাহ্মণপাড়া থানায় খবর দেন।  খবর পেয়ে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেল উদ্ধার করে। স্থানীয় উৎসুক জনতার ভিড় সামাল দিতে পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবি ও গ্রাম পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করেন।  স্থানীয়রা জানান, মর্টার শেলটি দেখতে অনেক পুরোনো এবং দীর্ঘদিন পানির নিচে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, উপজেলার শশীদলে ফিশারিতে মাছ ধরার সময় জেলের জালে একটি পুরোনো মর্টার শেল উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গি

জালে উঠে এলো ‘মর্টার শেল’

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জেলের মাছ ধরা জালে উঠে এসেছে পরিত্যক্ত একটি মর্টার শেল। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের একটি ফিশারিতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ শশীদল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ফিশারিতে মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টানার সময় তিনি বুঝতে পারেন জালে কিছু একটা পড়েছে। পরে তিনি জাল টেনে ওপরে উঠিয়ে দেখেন জালে ভারী ধাতব আকৃতির একটি বস্তু। পরে সেটি মর্টার শেল বলে সন্দেহ হলে স্থানীয়রা দ্রুত ব্রাহ্মণপাড়া থানায় খবর দেন। 

খবর পেয়ে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেল উদ্ধার করে। স্থানীয় উৎসুক জনতার ভিড় সামাল দিতে পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবি ও গ্রাম পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করেন। 

স্থানীয়রা জানান, মর্টার শেলটি দেখতে অনেক পুরোনো এবং দীর্ঘদিন পানির নিচে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, উপজেলার শশীদলে ফিশারিতে মাছ ধরার সময় জেলের জালে একটি পুরোনো মর্টার শেল উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটা নিরাপদে নেন। বিষয়টি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ইউনিটকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow