জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা। তিনি জানান, কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ ও চালক আটক রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেট ধরে মোড় ঘোরার সময় কাভার্ডভ্যানটি মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। এসময় দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটি আটকে রাখে কয়েকজন মোটরসাইকেল চালক। ট্রাকের চালককে মারধরও করেন অতি উৎসাহী কয়েকজন। রক্তাক্ত মরদেহ ও ভাঙা মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকায় এসময় সাময়িক যানজট তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁ ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা জানান, মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে চলে যাওয়ার পর চালক দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে বাঁচানোর কোনো তৎপরতা দেখাননি। নিহতের পরিচয় উদঘাটনের জন্য থানা পু
রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা।
তিনি জানান, কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ ও চালক আটক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেট ধরে মোড় ঘোরার সময় কাভার্ডভ্যানটি মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। এসময় দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটি আটকে রাখে কয়েকজন মোটরসাইকেল চালক। ট্রাকের চালককে মারধরও করেন অতি উৎসাহী কয়েকজন। রক্তাক্ত মরদেহ ও ভাঙা মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকায় এসময় সাময়িক যানজট তৈরি হয়।
ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁ ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা জানান, মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে চলে যাওয়ার পর চালক দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে বাঁচানোর কোনো তৎপরতা দেখাননি। নিহতের পরিচয় উদঘাটনের জন্য থানা পুলিশকে ডাকা হয়।
টিটি/এমকেআর
What's Your Reaction?