জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৫–২৭ মেয়াদের নির্বাচন উপলক্ষে ভোট দিতে এসে চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয় বলেন, 'জায়েদ খান একটা বিনোদনের নাম। জায়েদ খানের সবকিছু মিস করি। নির্বাচনের সময় ওকে মিস করি, ডিগবাজিও মিস করি। আসলে জায়েদ খানের সবকিছুই সবাই মিস করি।'  জয়ের এই মন্তব্যে উপস্থিত শিল্পী ও সাংবাদিকদের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। তার বক্তব্যের পর সেখানে উপস্থিত অনেকেই হাসিতে ফেটে পড়েন। উল্লেখ্য, টানা কয়েকটি মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের অন্যতম আলোচিত মুখ ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। নির্বাচনকে ঘিরে তার বিভিন্ন বক্তব্য, প্রচারণা ও কর্মকাণ্ড প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এবার তিনি নির্বাচনে অংশ না নেওয়ায় শিল্পী সমিতির নির্বাচনী পরিবেশে তার অনুপস্থিতিও আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই প্রসঙ্গেই ভোট দিতে এসে রসিকতার ছলে জায়েদ খানকে ‘মিস’ করার কথা বলেন শহরিয়ার নাজিম জয়।

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৫–২৭ মেয়াদের নির্বাচন উপলক্ষে ভোট দিতে এসে চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয় বলেন, 'জায়েদ খান একটা বিনোদনের নাম। জায়েদ খানের সবকিছু মিস করি। নির্বাচনের সময় ওকে মিস করি, ডিগবাজিও মিস করি। আসলে জায়েদ খানের সবকিছুই সবাই মিস করি।' 

জয়ের এই মন্তব্যে উপস্থিত শিল্পী ও সাংবাদিকদের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। তার বক্তব্যের পর সেখানে উপস্থিত অনেকেই হাসিতে ফেটে পড়েন।

উল্লেখ্য, টানা কয়েকটি মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের অন্যতম আলোচিত মুখ ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। নির্বাচনকে ঘিরে তার বিভিন্ন বক্তব্য, প্রচারণা ও কর্মকাণ্ড প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এবার তিনি নির্বাচনে অংশ না নেওয়ায় শিল্পী সমিতির নির্বাচনী পরিবেশে তার অনুপস্থিতিও আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই প্রসঙ্গেই ভোট দিতে এসে রসিকতার ছলে জায়েদ খানকে ‘মিস’ করার কথা বলেন শহরিয়ার নাজিম জয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow