জায়েদ খানকে জীবনের অনেক অজানা কথা জানিয়েছেন সজল
প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে চিত্রনায়ক জায়েদ খান ও দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা গণমাধ্যম ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন সজল। অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে এর আগে দুই বাংলার শোবিজ অঙ্গনের বহু জনপ্রিয় তারকা অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার দর্শকদের জন্য বিশেষ চমক হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। অনুষ্ঠানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘প্রথমবার একসঙ্গে আমরা মুখোমুখি হয়েছি। সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে। তার জনপ্রিয় গান ‘কন্যা’র সঙ্গে আমরা একসঙ্গে পারফর্মও করেছি। আড্ডার ফাঁকে সে তার জীবনের অনেক অজানা কথা ও অভিজ্ঞতা শেয়ার করেছে। আশা করি, বরাবরের মতো এই পর্বটিও দর্শকদের ভালো লাগবে।’ জানা গেছে, অনুষ্ঠানে এসে সজল তার দীর্ঘ অভিনয়জীবনের নানা স্মৃতি, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। পাশাপাশি দর্শকরা জানতে পারবেন তার জীবনের কিছু অজানা গল্পও। আয়োজকদের প্রত্যাশা, দুই জনপ্রিয় তারকার প্রাণবন্ত উ
প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে চিত্রনায়ক জায়েদ খান ও দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা গণমাধ্যম ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন সজল।
অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে এর আগে দুই বাংলার শোবিজ অঙ্গনের বহু জনপ্রিয় তারকা অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার দর্শকদের জন্য বিশেষ চমক হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল।
অনুষ্ঠানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘প্রথমবার একসঙ্গে আমরা মুখোমুখি হয়েছি। সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে। তার জনপ্রিয় গান ‘কন্যা’র সঙ্গে আমরা একসঙ্গে পারফর্মও করেছি। আড্ডার ফাঁকে সে তার জীবনের অনেক অজানা কথা ও অভিজ্ঞতা শেয়ার করেছে। আশা করি, বরাবরের মতো এই পর্বটিও দর্শকদের ভালো লাগবে।’
জানা গেছে, অনুষ্ঠানে এসে সজল তার দীর্ঘ অভিনয়জীবনের নানা স্মৃতি, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। পাশাপাশি দর্শকরা জানতে পারবেন তার জীবনের কিছু অজানা গল্পও।
আয়োজকদের প্রত্যাশা, দুই জনপ্রিয় তারকার প্রাণবন্ত উপস্থিতি, হাস্যরস আর আন্তরিক কথোপকথনে পরিপূর্ণ এই পর্বটি দর্শকদের জন্য হবে বিশেষ উপভোগ্য।
‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন এই পর্বটি আগামী শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানা টিভিতে প্রচারিত হবে। দর্শকরা অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও উপভোগ করতে পারবেন।
এমআই/এলআইএ
What's Your Reaction?