জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য জি কে গউছ কে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন মো. জি কে গউছ। জাতীয় সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় হুইপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলীয় শৃঙ্খলা রক্ষা, সংসদে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং আইন প্রণয়ন কার্যক্রমে সমন্বয় সাধনসহ বিভিন্ন দায়িত্ব পালন করবেন তিনি। উল্লেখ্য, জি কে গউছ দীর্ঘদিন ধরে হবিগঞ্জের রাজনীতিতে সক্রিয় এবং একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এ নিয়োগে জেলা ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য জি কে গউছ কে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন মো. জি কে গউছ।

জাতীয় সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় হুইপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলীয় শৃঙ্খলা রক্ষা, সংসদে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং আইন প্রণয়ন কার্যক্রমে সমন্বয় সাধনসহ বিভিন্ন দায়িত্ব পালন করবেন তিনি।
উল্লেখ্য, জি কে গউছ দীর্ঘদিন ধরে হবিগঞ্জের রাজনীতিতে সক্রিয় এবং একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এ নিয়োগে জেলা ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow