জিপিএ-৫ পেয়ে রামিসার উচ্ছ্বাস, খুশি পুরো বন্ধু গ্রুপ

এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার আনন্দে বন্ধুদের সঙ্গে উচ্ছ্বসিত রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী রামিসা মালিয়াত মাধুর্য। ফল প্রকাশে দেরি হওয়া এবং এবার জিপিএ-৫ পাওয়ার হার কমে যাওয়ার আশঙ্কায় সকাল থেকেই টেনশনে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজের ও বন্ধুদের কাঙ্ক্ষিত ফল আসায় সেই দুশ্চিন্তা বদলে গেছে আনন্দে। মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাবা গোলাম মাওলা মাসুমও। রামিসার ভাষায়- ‌‘রেজাল্ট দেরিতে হওয়ায় খুব টেনশনে ছিলাম। এবার জিপিএ ফাইভের হার খুব খারাপ। তারপরও বন্ধু গ্রুপের সবাই জিপিএ-৫ পাওয়ায় আমরা খুবই খুশি।’ আর তার বাবা বলছিলেন, এর চেয়ে ভালো রেজাল্ট আর কি হয়! সোমবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। বেলা ১১টার দিকে রাজউক উত্তরা মডেল কলেজ ক্যাম্পাসে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আনন্দ ও উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেছে। কেউ কেউ ফোনে পরিবার ও বন্ধুদের ফলাফল জানাচ্ছিলেন। এবার এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। আর এবার এসএসসি-সমমান পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী। কথা হলে রামিসা মালিয়

জিপিএ-৫ পেয়ে রামিসার উচ্ছ্বাস, খুশি পুরো বন্ধু গ্রুপ

এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার আনন্দে বন্ধুদের সঙ্গে উচ্ছ্বসিত রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী রামিসা মালিয়াত মাধুর্য। ফল প্রকাশে দেরি হওয়া এবং এবার জিপিএ-৫ পাওয়ার হার কমে যাওয়ার আশঙ্কায় সকাল থেকেই টেনশনে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজের ও বন্ধুদের কাঙ্ক্ষিত ফল আসায় সেই দুশ্চিন্তা বদলে গেছে আনন্দে। মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাবা গোলাম মাওলা মাসুমও।

রামিসার ভাষায়- ‌‘রেজাল্ট দেরিতে হওয়ায় খুব টেনশনে ছিলাম। এবার জিপিএ ফাইভের হার খুব খারাপ। তারপরও বন্ধু গ্রুপের সবাই জিপিএ-৫ পাওয়ায় আমরা খুবই খুশি।’ আর তার বাবা বলছিলেন, এর চেয়ে ভালো রেজাল্ট আর কি হয়!

সোমবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। বেলা ১১টার দিকে রাজউক উত্তরা মডেল কলেজ ক্যাম্পাসে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আনন্দ ও উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেছে। কেউ কেউ ফোনে পরিবার ও বন্ধুদের ফলাফল জানাচ্ছিলেন।

এবার এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। আর এবার এসএসসি-সমমান পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী।

কথা হলে রামিসা মালিয়াত মাধুর্য বলেন, আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেন্ড গ্রুপ, এখানে সবাই আমরা জিপিএ-৫ পাইছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। কারণ যে আমরা সবাই অনেক টেনশন করছিলাম, কারণ এবার জিপিএ-৫ এর রেট তো অনেক কম হওয়ার কথা ছিল। সকাল থেকে অনেক ভয় পাচ্ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সবাই জিপিএ-৫ পেয়েছি। সবার রেজাল্ট শুনে আমরা অনেক খুশি।

পরবর্তী লক্ষ্যের বিষয়ে জানতে চাইলে রামিসা বলেন, এখন লক্ষ্য ভালো করে পড়ব। সামনে যে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে রয়েছে।

রামিসার বাবা গোলাম মাওলা মাসুম জাগো নিউজকে বলেন, আমার মেয়ে জিপিএ-৫ পেয়েছে। আমরা খুবই খুশি। আমরা খুবই শঙ্কিত ছিলাম। ওরা খুব টেনশনে ছিল। পরীক্ষাতে আসলে অনেক আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে। এগুলা ওরা আসলে খুব স্ট্রেসে ছিল। কিন্তু তারপরও এই যে ওরা ভালো রেজাল্ট করছে এবং ও পড়াশোনা করেই আসলে করছে।

তিনি বলেন, রেজাল্ট প্রত্যাশিতই হয়েছে। ভালো পরীক্ষা দিয়েছে, নিজে নিজে পরীক্ষা দিয়েছে। ও এমনিতেও স্টাডি করতো। আমরা মনে করি প্রত্যাশিতই হয়েছে। আর এর চাইতে আর কি ভালো করবে! এটাই তো সর্বোচ্চ রেজাল্ট।

আরেক শিক্ষার্থী তাসফিয়া ইবনাত জাগো নিউজকে বলেন, এক্সপেক্টেশনের থেকেও অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষার রেজাল্ট দেরি হওয়া একটা বিরক্তির কারণ ছিল প্রথমত। তবে অপেক্ষা সব সময় ভালো ফল দেয়। আমাদের ফল তাই হয়েছে।

ভবিষ্যৎ নিয়ে এই শিক্ষার্থী জানায়, ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে আমার। এখন সেভাবেই প্রিপারেশন নেবো।

তাসফিয়ার বাবা এ কে এম আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, ‘পড়াশোনা করতে যে একটা আগ্রহ ছিল, সেই থেকে তার অভিজ্ঞতা এবং এতে রেজাল্টটা খুবই ভালো হয়েছে। এবং আমি আশা করি যে আরও উত্তরোত্তর আরও ভালো করবে ইনশা আল্লাহ।

jagonews24

এদিকে, রাজউক উত্তরা মডেল কলেজে এখনো আনুষ্ঠানিকভাবে পুরো ফল পায়নি। সার্ভারে সমস্যা থাকায় পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট পায়নি কর্তৃপক্ষ। আর রাজউক উত্তরা মডেলে কলেজে উদযপনের সঙ্গী হয়েছে মিঠাই।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গত ২০ জুলােই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

ইএইচটি/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow