জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান
এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন/২৬) বিকেল ৩টায় ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিক উল্লাহ, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ কামরুল হাসান।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসএসসি-২০২৫ এ জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ সুগম করবে। তিনি তাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শি
এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন/২৬) বিকেল ৩টায় ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিক উল্লাহ, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসএসসি-২০২৫ এ জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ সুগম করবে। তিনি তাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?