জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

জিম্বাবুয়ের সংবাদপত্র এইচ-মেট্রোর শিরোনাম BANGLADEAD! বাংলাদেশের ক্রিকেট ‘মরে গেছে’—সংবাদমাধ্যমটি এমনই বোঝাতে চেয়েছে। হারারে টেস্টে বাংলাদেশ যেভাবে হেরেছে, সেটিকে তুলে ধরতে এর চেয়ে ভালো শিরোনাম আর হতেই পারে না। একমাত্র টেস্টে তিন দিনেই ইনিংস ও ৮৫ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল, যা ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার। ‘লজ্জাজনক পরাজয়ের’ পর আইসিসি থেকেও দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। টেস্ট র‌্যাংকিংয়ে পাকিস্তানের নিচে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অথচ দেড় মাস আগেই ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল তারা। টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান আটে। পাকিস্তান এক ধাপ এগিয়ে উঠে এসেছে সাতে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৮, পাকিস্তানের ৭৫। ম্যাচ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে হয়েছে ৭৩।  অথচ হারারে টেস্টে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের শুরু থেকেই বাজে ব্যাটিং করে সফরকারীরা। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় জিম্বাবুয়ের হাতে। এরপর স্বাগতিকরা ৪১০ রানের বড়

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ
জিম্বাবুয়ের সংবাদপত্র এইচ-মেট্রোর শিরোনাম BANGLADEAD! বাংলাদেশের ক্রিকেট ‘মরে গেছে’—সংবাদমাধ্যমটি এমনই বোঝাতে চেয়েছে। হারারে টেস্টে বাংলাদেশ যেভাবে হেরেছে, সেটিকে তুলে ধরতে এর চেয়ে ভালো শিরোনাম আর হতেই পারে না। একমাত্র টেস্টে তিন দিনেই ইনিংস ও ৮৫ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল, যা ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার। ‘লজ্জাজনক পরাজয়ের’ পর আইসিসি থেকেও দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। টেস্ট র‌্যাংকিংয়ে পাকিস্তানের নিচে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অথচ দেড় মাস আগেই ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল তারা। টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান আটে। পাকিস্তান এক ধাপ এগিয়ে উঠে এসেছে সাতে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৮, পাকিস্তানের ৭৫। ম্যাচ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে হয়েছে ৭৩।  অথচ হারারে টেস্টে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের শুরু থেকেই বাজে ব্যাটিং করে সফরকারীরা। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় জিম্বাবুয়ের হাতে। এরপর স্বাগতিকরা ৪১০ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশের ওপর বিশাল চাপ তৈরি করে। ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। টপ অর্ডার থেকে মিডল অর্ডার—কেউই দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয় তারা। ফলে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় শান্ত-মুশফিকদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow