জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন

বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে যে অপবাদ দেওয়া হয়েছিল, তা থেকে মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন। এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত তার (জিয়াউর রহমানের) আদর্শ থেকে বিচ্যুত হয়নি। দলটি সবসময় নিজের আদর্শের ভেতরে থেকেই রাজনীতি করার চেষ্টা করেছে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন। তিনি দেশে দীর্ঘদিন পর গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা ফিরিয়ে দেন। তারেক রহমান আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে যে দুর্নাম দেওয়া হয়েছিল, শহীদ জিয়াউর রহমান সেই অপবাদ থেকে দেশকে মুক্ত করে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন। বিএনপি চেয়ারম্যান ব

জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন

বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে যে অপবাদ দেওয়া হয়েছিল, তা থেকে মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন। এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত তার (জিয়াউর রহমানের) আদর্শ থেকে বিচ্যুত হয়নি। দলটি সবসময় নিজের আদর্শের ভেতরে থেকেই রাজনীতি করার চেষ্টা করেছে।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন। তিনি দেশে দীর্ঘদিন পর গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা ফিরিয়ে দেন।

তারেক রহমান আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে যে দুর্নাম দেওয়া হয়েছিল, শহীদ জিয়াউর রহমান সেই অপবাদ থেকে দেশকে মুক্ত করে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, তার শাহাদাতের পর দেশে আবারও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেন এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

ইএআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow