জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বগুড়াকে উন্নয়নবঞ্চিত করা হয়েছে

গত ১৯ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় জেলাটিকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সদ্যঘোষিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা বলেন। বগুড়ার উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি ও পাইলট প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। বগুড়া ও আশপাশের জেলার তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন। মীর শাহে আলম আরও বলেন, প্রস্তাবিত বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের পাশাপাশি কার্গো বিমান ওঠানামার সুবিধা থাকবে। উত্তরাঞ্চলের কৃষিপণ্য, বিশেষ করে আলু ও সবজি, কার্গো বিমানে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, আগ

জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বগুড়াকে উন্নয়নবঞ্চিত করা হয়েছে

গত ১৯ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় জেলাটিকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সদ্যঘোষিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা বলেন।

বগুড়ার উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি ও পাইলট প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। বগুড়া ও আশপাশের জেলার তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

jagonews24

মীর শাহে আলম আরও বলেন, প্রস্তাবিত বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের পাশাপাশি কার্গো বিমান ওঠানামার সুবিধা থাকবে। উত্তরাঞ্চলের কৃষিপণ্য, বিশেষ করে আলু ও সবজি, কার্গো বিমানে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পটির দৃশ্যমান কাজ শুরু হতে পারে। পাশাপাশি বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ এবং বগুড়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এজন্য বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে এবং আগামী সংসদ অধিবেশনে বিষয়টি তোলা হবে।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ফাতেহা পাঠ করেন। এসময় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, গাজী রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow