জীবনের ভুলের পাশাপাশি ‘দেবদাস’ নিয়েও আক্ষেপ শাকিবের
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটিতে দেবদাস চরিত্রে অভিনয় করেন তিনি। তবে ব্যস্ততার কারণে চরিত্রটিতে নিজের সর্বোচ্চটা দিতে পারেননি বলে মনে করেন শাকিব। তাই সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করতে চান তিনি। সম্প্রতি চ্যানেল আইয়ের এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক আবদুর রহমানের মুখোমুখি হয়ে এ ইচ্ছার কথা জানান শাকিব খান। ‘দেবদাস’ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে শাকিব বলেন, এ ধরনের একটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাওয়া যেকোনো অভিনেতার জন্যই ভাগ্যের ব্যাপার। তবে সিনেমাটি করার সময় তিনি একসঙ্গে অনেক কাজ করতেন। ফলে চরিত্রটির জন্য যতটা সময় দেওয়া প্রয়োজন ছিল, তা দিতে পারেননি। শাকিবের ভাষ্য, এখন যদি আবার সুযোগ পান, তাহলে ‘দেবদাস’ করতে চান। কারণ চরিত্রটি এতটাই সুন্দর ও গভীর যে কোনো শিল্পীরই এটি করে মন ভরবে না। নিজের পুরোনো অভিনয় নিয়েও আত্মসমালোচনা করেছেন শাকিব। তার মতে, বর্তমানে যেভাবে প্রতিটি সিনেমার জন্য সময় নিয়ে প্রস্তুতি নেন, ‘দেবদাস’ করার সময়ও
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটিতে দেবদাস চরিত্রে অভিনয় করেন তিনি। তবে ব্যস্ততার কারণে চরিত্রটিতে নিজের সর্বোচ্চটা দিতে পারেননি বলে মনে করেন শাকিব। তাই সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করতে চান তিনি।
সম্প্রতি চ্যানেল আইয়ের এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক আবদুর রহমানের মুখোমুখি হয়ে এ ইচ্ছার কথা জানান শাকিব খান।
‘দেবদাস’ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে শাকিব বলেন, এ ধরনের একটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাওয়া যেকোনো অভিনেতার জন্যই ভাগ্যের ব্যাপার। তবে সিনেমাটি করার সময় তিনি একসঙ্গে অনেক কাজ করতেন। ফলে চরিত্রটির জন্য যতটা সময় দেওয়া প্রয়োজন ছিল, তা দিতে পারেননি।
শাকিবের ভাষ্য, এখন যদি আবার সুযোগ পান, তাহলে ‘দেবদাস’ করতে চান। কারণ চরিত্রটি এতটাই সুন্দর ও গভীর যে কোনো শিল্পীরই এটি করে মন ভরবে না।
নিজের পুরোনো অভিনয় নিয়েও আত্মসমালোচনা করেছেন শাকিব। তার মতে, বর্তমানে যেভাবে প্রতিটি সিনেমার জন্য সময় নিয়ে প্রস্তুতি নেন, ‘দেবদাস’ করার সময়ও যদি তেমন সময় দিতে পারতেন, তাহলে চরিত্রটি আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন।
বাংলা ও হিন্দি সিনেমায় দেবদাস চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদ ও শাহরুখ খানের অভিনয়ের প্রসঙ্গও উঠে আসে সাক্ষাৎকারে। তাদের সঙ্গে নিজের অভিনয়ের তুলনা করতে গিয়ে শাকিব নিজেকেই পিছিয়ে রাখেন।
চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় শাকিব খানের বিপরীতে পার্বতী চরিত্রে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। আর চন্দ্রমুখীর চরিত্রে ছিলেন মৌসুমী।
ভবিষ্যতে আবার ‘দেবদাস’ চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে কেন্দ্রীয় নারী চরিত্রে কাকে চান-এমন প্রশ্ন করা হলে কোনো নাম উল্লেখ করেননি শাকিব। তিনি বলেন, ‘সেসব উত্তর সময়ই বলে দেবে।’
পর্দায় বিরহী দেবদাস হলেও বাস্তব জীবনে তিনি তেমন নন বলেও জানান শাকিব। হাসতে হাসতে এই অভিনেতা বলেন, ব্যক্তিজীবনে তিনি সুন্দরভাবে বাঁচতে ভালোবাসেন। হাসি-আনন্দে দিন কাটাতেই তার বেশি ভালো লাগে।
সাক্ষাৎকারে অভিনয়ের পাশাপাশি জীবনের নানা ভুল নিয়েও কথা বলেন শাকিব। জীবনে কোনো ভুল করেছেন কি না জানতে চাইলে তিনি অকপটে বলেন, অনেক ভুল করেছেন। কখনো কখনো পেছনে ফিরে তাকালে মনে হয়, কিছু ভুল না করলেও পারতেন।
শাকিব বলেন, অনেক সময় তিনি কিছু বলার আগেই মানুষ তা জেনে যায়। নিজের বলা পর্যন্ত অপেক্ষা করার সুযোগও থাকে না। অতীতের কিছু বিষয় নিয়ে পেছনে ফিরে তাকালে তাঁর আফসোস হয় বলেও জানান তিনি।
এসব ভুল কেন হয়েছিল- এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘কপাল।’ তার মতে, ওই ভুলগুলো না হলে জীবন হয়তো আরও স্বচ্ছন্দ হতে পারত। তবে ভুল প্রত্যেক মানুষের জীবনেই হয় বলেও মনে করেন তিনি।
অতীতের ভুল নিয়ে মাঝেমধ্যে একান্তে ভাবনায় ডুবে যান শাকিব। নিজের সঙ্গে যখন নিভৃতে সময় কাটান, তখন অতীতের এসব হিসাব-নিকাশ তাকে কষ্ট দেয়। তবে অতীতের অনেক কিছু চাইলেও পরিবর্তন করা সম্ভব নয় বলেও স্বীকার করেন তিনি। তার মতে, কোনো বিষয়কে ভুল হিসেবে বুঝতে পারার পর সেটি জেনে-শুনে আর করা যায় না।
ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন শাকিব। তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গে জানতে চাইলে তাদের নিজের জীবনের অংশ বলে উল্লেখ করেন তিনি। তবে তাদের নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। বিষয়গুলো নিজের মধ্যেই রাখতে পছন্দ করেন বলে জানান অভিনেতা।
তাদের সঙ্গে দেখা হলে কোনো পরামর্শ দেন কি না জানতে চাইলে শাকিব জানান, মাঝে মাঝে সতর্ক করেন। তবে এরপর তারা কী করবেন বা কী বলবেন, সেটি তাদের নিজস্ব বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ছড়িয়ে পড়া নানা অতিরঞ্জিত খবর নিয়েও কথা বলেন শাকিব। তার দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই সেটিকে ঘিরে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। এমনকি এমন কিছু ঘটনার সঙ্গেও তার নাম জড়ানো হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্ক নেই।
সব মিলিয়ে সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ‘দেবদাস’ নিয়ে আক্ষেপের কথা যেমন জানিয়েছেন শাকিব, তেমনি জীবনের নানা ভুল নিয়েও করেছেন অকপট আত্মসমালোচনা।
এমএমএফ
What's Your Reaction?

