জুড়ীতে বিভিন্ন কর্মসূচীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব"এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজলা পরিষদ চত্বরে মিলিত হয়। র‍্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার এস এম শামীম, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, আব্দুল আলীম সেলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুজাউদ্দৌলা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীমুল হক প্রমুখ। এছাড়াও এসময় বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

জুড়ীতে বিভিন্ন কর্মসূচীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব"এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজলা পরিষদ চত্বরে মিলিত হয়।

র‍্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার এস এম শামীম, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, আব্দুল আলীম সেলু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুজাউদ্দৌলা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীমুল হক প্রমুখ। এছাড়াও এসময় বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow