জুয়ায় সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল 

ভোলার বোরহানউদ্দিনে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন মো. ইউসুফ মুন্সী (২৮)। পরে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া থেকে ফিরে আসার ঘোষণা দিয়েছেন তিনি। ভুক্তভোগী ইউসুফ মুন্সী জানান, বন্ধুদের মাধ্যমে প্রথমে অনলাইনে তিনি এই খেলায় যুক্ত হন। শুরুতে কিছু লাভ পেলেও পরে বড় অঙ্কের টাকা হারাতে থাকেন। একপর্যায়ে তিনি নিজের দুটি বাড়ি বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব। তিনি বলেন, আজ আমি সব হারিয়ে দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি, আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই না আমার মতো আর কোনো যুবক এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত হোক। সচেতন মহলের দাবি, অনলাইন জুয়ার কারণে দেশ থেকে বিপুল অর্থ বিভিন্ন মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে। যা দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা দ্রুত এসব জুয়া অ্যাপস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জুয়ায় সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল 

ভোলার বোরহানউদ্দিনে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন মো. ইউসুফ মুন্সী (২৮)। পরে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া থেকে ফিরে আসার ঘোষণা দিয়েছেন তিনি।

ভুক্তভোগী ইউসুফ মুন্সী জানান, বন্ধুদের মাধ্যমে প্রথমে অনলাইনে তিনি এই খেলায় যুক্ত হন। শুরুতে কিছু লাভ পেলেও পরে বড় অঙ্কের টাকা হারাতে থাকেন। একপর্যায়ে তিনি নিজের দুটি বাড়ি বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব।

তিনি বলেন, আজ আমি সব হারিয়ে দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি, আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই না আমার মতো আর কোনো যুবক এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত হোক।

সচেতন মহলের দাবি, অনলাইন জুয়ার কারণে দেশ থেকে বিপুল অর্থ বিভিন্ন মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে। যা দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা দ্রুত এসব জুয়া অ্যাপস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow