জুলাই দিবসের ম্যারাথনে অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী
জুলাই দিবসের স্মৃতি ধরে রাখা এবং তরুণদের দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা। বুধবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের আয়োজনে কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই ম্যারাথনে বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন। ম্যারাথনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম শেষে আবার চাঁদপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। পুরো আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তরুণদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে কেন্দ্র করে এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত থাকবে। ম্যারাথনে অংশ নিয়ে চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, জুলাই দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই ধরনের আয়োজন তরুণদের ইতিহাস জানার পাশাপাশি শারীরিক সুস্থতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। জুলাই দিবস প্রসঙ
জুলাই দিবসের স্মৃতি ধরে রাখা এবং তরুণদের দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা। বুধবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের আয়োজনে কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই ম্যারাথনে বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন।
ম্যারাথনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম শেষে আবার চাঁদপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। পুরো আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তরুণদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে কেন্দ্র করে এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
ম্যারাথনে অংশ নিয়ে চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, জুলাই দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই ধরনের আয়োজন তরুণদের ইতিহাস জানার পাশাপাশি শারীরিক সুস্থতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
জুলাই দিবস প্রসঙ্গে জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দেশের কল্যাণে সচেতন, দায়িত্বশীল ও আদর্শবান নাগরিক গড়ে তুলতে জাতীয় দিবসভিত্তিক এমন আয়োজন আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
শরীফুল ইসলাম/এফএ/এএসএম
What's Your Reaction?