জুলাই যোদ্ধা আয়াসকে হামলায় স্বামীসহ কারাগারে সেই শান্তা ফারজানা
রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধা ও এসডিএএফের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াসসহ কয়েকজনকে গুরুতর আহত করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও তার স্বামী মোমেন মেহেদীসহ গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ আগস্ট) বিকেলে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগারে যাওয়া বাকি চারজন হলেন- সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা (৪০), যুগ্ম মহাসচিব মনিরুজামান (৪৭), সাংগঠনিক সম্পাদক আফতাপ মণ্ডল (৪০) ও হরী সরকার (৩৬)। জানা যায়, শান্তা ফারজানা ও তার স্বামীর পক্ষে একাধিক আইনজীবী থাকায় তাদের জামিন শুনানি হয়নি। পরবর্তীতে আইনজীবী কে হবেন ঢাকা বারে সিদ্ধান্ত নিয়ে জামিনের বিষয়ে শুনানি হবে। অন্যদিকে চার আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে তা নামঞ্জুরের আদেশ দেন আদালত। এদিন বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। তবে রিমান্ড আবেদন না থাকায় এজল
রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধা ও এসডিএএফের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াসসহ কয়েকজনকে গুরুতর আহত করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও তার স্বামী মোমেন মেহেদীসহ গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ আগস্ট) বিকেলে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে যাওয়া বাকি চারজন হলেন- সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা (৪০), যুগ্ম মহাসচিব মনিরুজামান (৪৭), সাংগঠনিক সম্পাদক আফতাপ মণ্ডল (৪০) ও হরী সরকার (৩৬)।
জানা যায়, শান্তা ফারজানা ও তার স্বামীর পক্ষে একাধিক আইনজীবী থাকায় তাদের জামিন শুনানি হয়নি। পরবর্তীতে আইনজীবী কে হবেন ঢাকা বারে সিদ্ধান্ত নিয়ে জামিনের বিষয়ে শুনানি হবে। অন্যদিকে চার আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে তা নামঞ্জুরের আদেশ দেন আদালত।
এদিন বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। তবে রিমান্ড আবেদন না থাকায় এজলাসে তোলা হয়নি। আসামিপক্ষের আইনজীবীদের জামিনের বিরোধিতা করে রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী শুনানি করেন।
এর আগে আজ সকালে ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে অভিযুক্ত করে শাহবাগ থানায় বাবুল সরদার নামে একজন মামলা করেন।
এজাহারে বাদী অভিযোগ করেন, আসামি শান্তা ফারজানা ও মোমেন মেহেদী পূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেআইনিভাবে প্রবেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবৈধ বলে এবং জুলাই আন্দোলনকে জঙ্গি আন্দোলন হিসেবে আখ্যায়িত করে। এছাড়াও জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদকে নেশাখোরও বলে।
এজাহারে আরও বলা হয়, শান্তা ফারজানা ও মোমেন মেহেদী ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যমে বক্তব্য প্রদান করে এবং শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করেন এবং জুলাই আন্দোলনকে ‘জঙ্গি আন্দোলন’ হিসেবে আখ্যা দিয়ে বক্তব্য দেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে আসছিলেন।
এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট রাত আনুমানিক ৭টার দিকে শাহবাগ প্রেস ক্লাবের সামনে আসামিরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। সেখানে উপস্থিত এসটিএফ সদস্য আল নূর মোহাম্মদ আয়াসসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা এর প্রতিবাদ করলে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র, লাঠি, এসএস পাইপ ও চেয়ার নিয়ে অতর্কিত হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, ১ নম্বর আসামি শান্তা ফারজানা হত্যার উদ্দেশ্যে এসএস পাইপ দিয়ে আঘাত করে আল নূর মোহাম্মদ আয়াসের মাথা, মুখ ও দুই হাত রক্তাক্ত জখম করেন। তখন জুলাই যোদ্ধা মহসিন, আশরাফুল, তাওহীদরাও আহত হন। হামলায় বাদী বাবলু সরদার নিজেও আহত হন। পরে স্থানীয়রা আয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
What's Your Reaction?