জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন চান ইউনিভার্সিটি টিচার্স লিংক

জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। বুধবার (১ জুলাই) সংগঠনটির শাবিপ্রবির আহ্বায়ক ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব ড. মো. জামাল উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সূচনা দিবসে জুলাইয়ের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার সুরক্ষা এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার এ অবিস্মরণীয় সংগ্রামে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, জাতি তাদের চিরকাল স্মরণ রাখবে। গণ-অভ্যুত্থানে আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে এতে বলা হয়, আহতদের অনেকেই এখনো শারীরিক ও মানসিক ক্ষত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের জন্য অনতিবিলম্বে উন্নত চিকিৎসা, পূর্ণাঙ্গ পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণ এবং সার্বিক রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি জোরালো আহ্বান। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সংগঠনটির নেতারা জানান, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্য

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন চান ইউনিভার্সিটি টিচার্স লিংক

জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

বুধবার (১ জুলাই) সংগঠনটির শাবিপ্রবির আহ্বায়ক ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব ড. মো. জামাল উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সূচনা দিবসে জুলাইয়ের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার সুরক্ষা এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার এ অবিস্মরণীয় সংগ্রামে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, জাতি তাদের চিরকাল স্মরণ রাখবে।

গণ-অভ্যুত্থানে আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে এতে বলা হয়, আহতদের অনেকেই এখনো শারীরিক ও মানসিক ক্ষত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের জন্য অনতিবিলম্বে উন্নত চিকিৎসা, পূর্ণাঙ্গ পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণ এবং সার্বিক রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি জোরালো আহ্বান।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সংগঠনটির নেতারা জানান, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে ‘জুলাই সনদ’ দ্রুত চূড়ান্তকরণ, অনুমোদন ও বাস্তবায়ন এখন সময়ের অপরিহার্য দাবি। পাশাপাশি, শহীদ পরিবারগুলোর দীর্ঘমেয়াদি আর্থিক, সামাজিক, শিক্ষাগত ও মানসিক সুরক্ষা নিশ্চিতে রাষ্ট্রকে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত সব হত্যা, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। শহীদ পরিবারের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ, আহতদের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন সুনিশ্চিত করার মধ্য দিয়েই কেবল শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করা সম্ভব।

এসএইচ জাহিদ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow