জুলাই সনদ নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করা হবে না: ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জুলাই সনদ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই রক্তস্নাত ঐতিহাসিক অর্জন নিয়ে কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না। আরও পড়ুন দুই আসনেই ফয়জুল করিমের পরাজয় বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে নগরীতে এক বিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। আরও পড়ুন ফয়জুল করীম / সাহাবাদের অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে ফয়জুল করীম বলেন, ক্যাম্পাসগুলোতে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক পুনর্গঠন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিমের সভাপতিত্বে
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জুলাই সনদ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই রক্তস্নাত ঐতিহাসিক অর্জন নিয়ে কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।

দুই আসনেই ফয়জুল করিমের পরাজয়
বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে নগরীতে এক বিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
ফয়জুল করীম বলেন, ক্যাম্পাসগুলোতে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক পুনর্গঠন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মাদ জাকির হোসেন কাফরা, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন নাইস প্রমুখ।
শাওন খান/এসআর/জেআইএম
What's Your Reaction?
