জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির একটি প্রতিনিধি দল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এবি পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানায় এবি পার্টি। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনায় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। দলটির প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। সাক্ষাতে এবি পার্টির নেতারা জুলাই-আগস্টের উত্তাল সময়ের স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে দেশের এবং জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতির ওপর

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির একটি প্রতিনিধি দল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এবি পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এ সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানায় এবি পার্টি। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনায় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। দলটির প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। সাক্ষাতে এবি পার্টির নেতারা জুলাই-আগস্টের উত্তাল সময়ের স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে দেশের এবং জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

এবি পার্টির পক্ষ থেকে কিছু লিখিত সুপারিশ তুলে ধরা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। সুপারিশের মধ্যে রয়েছে—

১. জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার পরিষদ নিয়ে প্রাথমিক বিতর্ক ও জটিলতা এড়িয়ে সমঝোতামূলক গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ।
২. যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে সার্বজনীন পরামর্শ সভা আয়োজন।
৩. আইনশৃঙ্খলাজনিত আস্থাশীল পরিবেশ তৈরি, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সুবিধাজনক সময়ে যৌথ অভিযান পরিচালনা করে নতুন সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থানের বার্তা প্রদান।
৪. মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে দেশের পুনর্গঠন, ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনকালের নির্যাতন এবং জুলাই গণঅভ্যুত্থানকালীন গণহত্যার বিচার ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন।

কেএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow