জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

চুয়াডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের সভাপতিত্বে অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। এছাড়া এনসিপি, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন। হুসাইন মালিক/এএইচ/এএসএম

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

চুয়াডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের সভাপতিত্বে অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। এছাড়া এনসিপি, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow