জুলাই হত্যা মামলায় মোমিন-শান্তাসহ ৬ জনের ৭ দিনের রিমান্ড আবেদন
জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় হত্যার ঘটনায় হওয়া মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের গত ৯ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৮/৬ ধারায় দায়ের করা মামলায় ছয় আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালতে পাঠানো অন্যরা হলেন দলের ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার। আরও পড়ুন মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন আদালতের হাজতখানায় রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ধারাবাহিকতায় ১৯ জুলাই বিকেল ৪টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় হত্যার ঘটনায় হওয়া মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৪ সালের গত ৯ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৮/৬ ধারায় দায়ের করা মামলায় ছয় আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
আদালতে পাঠানো অন্যরা হলেন দলের ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।
রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ধারাবাহিকতায় ১৯ জুলাই বিকেল ৪টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের স্বার্থে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ওয়ারী) বিভাগের ওয়ারী জোনাল টিমের কর্মকর্তা মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন রিমান্ড আবেদনে উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার, ঘটনার অর্থায়নকারী ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল কি না তা উদঘাটন এবং ঘটনার সার্বিক বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন জানান, শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক একটি মামলায় মঙ্গলবার (৪ আগস্ট) রাতে মোমিন মেহেদীসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এরও আগে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অবস্থানরত শান্তা ফারজানাসহ ছয়জনকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্যে হেফাজতে নিয়ে শাহবাগ থানায় নেওয়া হয়। পরে বুধবার তাদের আদালতে হাজির করা হয়।
এমডিএএ/এমএমকে
What's Your Reaction?
