‘জুলাইয়ের দাবিগুলো পূরণ হোক’

রাজধানীর ভিকারুন্নেছার শিক্ষার্থী আফিয়া জান্নাত ভোট দিয়ে বলেন, জুলাই পরবর্তী দেশে জীবনের প্রথম ভোট দিলাম। নাগরিক অধিকার প্রথমবার চর্চা করতে পেরে ভালো লাগছে। এত শহীদের বিনিময়ে আজ আমরা এই অবস্থায়। সুতরাং প্রত্যাশা থাকবে জুলাইয়ের চেতনা এবং দাবিগুলো পূরণ হোক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ৮ টার দিকে রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে মায়ের সঙ্গে ভোট দিতে এসে এমন অনুভূতি প্রকাশ করেন এই তরুণী। প্রসঙ্গত, জাতীয় সংসদীয় আসন ঢাকা- ৬ দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন। নারী ভোটার ১লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এছাড়াও জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন মো. আব্দুল মান্নান। এছাড়াও এই আসটিতে সংসদ প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়

‘জুলাইয়ের দাবিগুলো পূরণ হোক’

রাজধানীর ভিকারুন্নেছার শিক্ষার্থী আফিয়া জান্নাত ভোট দিয়ে বলেন, জুলাই পরবর্তী দেশে জীবনের প্রথম ভোট দিলাম। নাগরিক অধিকার প্রথমবার চর্চা করতে পেরে ভালো লাগছে। এত শহীদের বিনিময়ে আজ আমরা এই অবস্থায়। সুতরাং প্রত্যাশা থাকবে জুলাইয়ের চেতনা এবং দাবিগুলো পূরণ হোক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ৮ টার দিকে রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে মায়ের সঙ্গে ভোট দিতে এসে এমন অনুভূতি প্রকাশ করেন এই তরুণী।

প্রসঙ্গত, জাতীয় সংসদীয় আসন ঢাকা- ৬ দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন। নারী ভোটার ১লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এছাড়াও জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন মো. আব্দুল মান্নান।

এছাড়াও এই আসটিতে সংসদ প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ, গণঅধিকার পরিষদ-জিওপির মো. ফখরুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow