জুলাইযোদ্ধা সিয়ামের ওপর হামলা, মধ্যরাতে সাদিকের বিস্ফোরক স্ট্যাটাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন তিনি। সাদিক কায়েমের অভিযোগ, ফেনীতে ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র দাবি করেছে, জুলাই আন্দোলনের সময় সক্রিয় থাকা ছাত্রনেতা সিয়ামের ওপর সম্প্রতি আক্রমণ চালানো হয়। এ ঘটনায় তার সহকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। ডাকসু ভিপি বলেন, ‘জুলাই যোদ্ধা ছাত্রশিবিরের ফেনী শাখার সিয়াম একাই সেদিন সন্ত্রাসী আওয়ামী, ছাত্রলীগের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। অথচ আজ তার ওপর হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা।’ তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন নারী শিক্ষার্থীর পরিবারের ওপর হামলা ও তাদের বাড়ি ছাড়া করছে বিএনপির সন্ত্রাসীরা কেবল পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।’ সাদিক আরও অভিযোগ করেন, ‘দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন তিনি।
সাদিক কায়েমের অভিযোগ, ফেনীতে ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র দাবি করেছে, জুলাই আন্দোলনের সময় সক্রিয় থাকা ছাত্রনেতা সিয়ামের ওপর সম্প্রতি আক্রমণ চালানো হয়। এ ঘটনায় তার সহকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন।
ডাকসু ভিপি বলেন, ‘জুলাই যোদ্ধা ছাত্রশিবিরের ফেনী শাখার সিয়াম একাই সেদিন সন্ত্রাসী আওয়ামী, ছাত্রলীগের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। অথচ আজ তার ওপর হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন নারী শিক্ষার্থীর পরিবারের ওপর হামলা ও তাদের বাড়ি ছাড়া করছে বিএনপির সন্ত্রাসীরা কেবল পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।’
সাদিক আরও অভিযোগ করেন, ‘দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর অব্যাহত হামলা, আক্রমণ শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা।’
সন্ত্রাসের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে উল্লেখ করে সাদিক কায়েম বলেন,‘নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা যে নৃশংস হামলা পরিচালনার মাধ্যমে তাদের বিজয় উৎসব উদযাপন করছে! দেশবাসীকে সাথে নিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তবে ডাকসু ভিপির এসব অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
What's Your Reaction?