জুলাইয়ের অনুষ্ঠানে সাবেক জাসদ নেতা, ‘এনসিপি বয়কট’ স্লোগান

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা প্রবেশ করায় ‌এনসিপিকে বয়কট স্লোগান দিয়েছেন জুলাই যোদ্ধারা। বুধবার (৫ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আরও পড়ুন আদালত চত্বরে গাজী সালাউদ্দিনের ওপর ডিম নিক্ষেপ প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে জেলা এনসিপি আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিসহ কয়েকজন নেতাকর্মী ইনডোর স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতেই জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে শরিফুল ইসলাম আকাশ নামের এক জুলাই যোদ্ধা ‌‘এনসিপি বয়কট’ স্লোগান শুরু করলে তার আশপাশের কয়েকজনও একই স্লোগান দেন। এসময় এনসিপি নেতারা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খোঁজ নিয়ে জানা গেছে, এনসিপির জেলা আহ্বায়ক খালেমুল ইসলাম খুদি জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। সেসময়ে তিনি বিএনপিসহ জামায়াত নেতাদের বিরুদ্ধে বিরুদ্ধে কুরুচিপূর্ণ

জুলাইয়ের অনুষ্ঠানে সাবেক জাসদ নেতা, ‘এনসিপি বয়কট’ স্লোগান

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা প্রবেশ করায় ‌এনসিপিকে বয়কট স্লোগান দিয়েছেন জুলাই যোদ্ধারা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে জেলা এনসিপি আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিসহ কয়েকজন নেতাকর্মী ইনডোর স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতেই জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে শরিফুল ইসলাম আকাশ নামের এক জুলাই যোদ্ধা ‌‘এনসিপি বয়কট’ স্লোগান শুরু করলে তার আশপাশের কয়েকজনও একই স্লোগান দেন। এসময় এনসিপি নেতারা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, এনসিপির জেলা আহ্বায়ক খালেমুল ইসলাম খুদি জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। সেসময়ে তিনি বিএনপিসহ জামায়াত নেতাদের বিরুদ্ধে বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেফতার এড়াতে গাঢাকা দেন। পরবর্তীসময়ে গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়কের পদ পান তিনি।

জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ বলেন, ‘জুলাই যোদ্ধাদের নিয়ে কেউ অসম্মান করলে তাদের ছাড় দিয়ে কথা বলবো না। তারা (এনসিপি) আওয়ামী লীগ ও তাদের দোসরদের এনসিপিতে পুনর্বাসন করে আজ আমাদের অসম্মান করেছে। তাই এই স্লোগান দিতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে এনসিপি জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, ‘যে ছেলেরা এনসিপি বয়কটের স্লোগান দিয়েছে, তাদের হয়তো কোনো ক্ষোভ ছিল। তবে এটি গণতান্ত্রিক স্বাধীন দেশ। যে কেউ স্লোগান দিতেই পারে।’

আনোয়ার আল শামীম/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow