জুড়ীতে বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীর উপর হামলা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকার বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় বিএনপি প্রার্থীর সহযোগীরা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকা ও নাসির উদ্দীন মিঠু জুড়ীর বাসার সামনে ঘটনাগুলো ঘটে। হামলার ঘটনায় জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম গুরুতর আহত ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক, আব্দুল্লাহ, এনসিপির একজন নেতাসহ অন্তত ১০জন মারাত্মক আহত হন। পরে তাদের ৩ জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে সিলেট হাসপাতালে পাঠানো হয়। হামলায় আহত তারেক রহমান জানান, চাকু দিয়ে দুই জনকে স্টেপ করা হয়। এছাড়াও আমাদের কয়েকজন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। এদিকে জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে আরও ৩ জন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। তাদেরকে মিঠুর লোকজন আহত করে বলে জানান আব্দুল্লাহ নামের আহত একজন। জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের উপ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকার বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় বিএনপি প্রার্থীর সহযোগীরা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকা ও নাসির উদ্দীন মিঠু জুড়ীর বাসার সামনে ঘটনাগুলো ঘটে।
হামলার ঘটনায় জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম গুরুতর আহত ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক, আব্দুল্লাহ, এনসিপির একজন নেতাসহ অন্তত ১০জন মারাত্মক আহত হন। পরে তাদের ৩ জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে সিলেট হাসপাতালে পাঠানো হয়।
হামলায় আহত তারেক রহমান জানান, চাকু দিয়ে দুই জনকে স্টেপ করা হয়। এছাড়াও আমাদের কয়েকজন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।
এদিকে জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে আরও ৩ জন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। তাদেরকে মিঠুর লোকজন আহত করে বলে জানান আব্দুল্লাহ নামের আহত একজন।
জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। আমি নিজেও আহত হই তাদের হামলায়। এ ঘটনায় আমাদের ১০জন নেতাকর্মী আহত হয়েছেন।
এদিকে হামলার খবর শুনে এবং অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতে জুড়ী থানার সামনে অবরোধ করেন জামায়াত নেতাকর্মীরা সহ সাধারণ জনতা।
এসময় থানার সামনে উপস্থিত হয়ে ইউএনও মো. মারুফ দস্তেগীর অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে বিক্ষোভরত উদ্দেশ্য কথা বলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ দস্তেগীর।
মারুফ দস্তেগীর বলেন, যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছে এই ঘটনার জন্য ইতিমধ্যেই একটি মামলা ফাইল করার কার্যক্রম চলমান রয়েছে। মামলা ফাইল হবার পরে পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
তিনি বলেন, আগামীকাল রাতের পরদিন ভোটগ্রহণ হবে। অনেক দিনের আপনাদের ও আমাদের যে সংগ্রাম শেষে কাঙ্খিত ইলেকশন পরশুদিন। এই ইলেকশনের সর্বশেষ কার্যক্রম, ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর কাজ আগামীকাল সকাল থেকে শুরু হবে। ইলেকশন নির্বিগ্নে করার জন্য আমাদের হাতে অনেক কাজ রয়েছে। এই কাজগুলো করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
ইউএন দস্তেগীর বলেন, আমরা একই সাথে পুলিশ যে অপরাধী রয়েছে তাদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আমরা পরশুদিন ইলেকশন নির্বিগ্নে আয়োজনের জন্য বাকি কাজগুলো সেটা আপনাদের সহযোগিতা নিয়ে করব।
এবিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান সহ কয়েকজন শিলুয়া এলাকায় যান। সেখানে গিয়ে টাকা বিতরণ করার চেষ্টা করলে আমার নেতাকর্মীরা বাঁধা দেয়। এদিকে আরও কয়েকজন আমার বাসার সামনে হামলা করার চেষ্টা করে। আমি ইউএনও কে বিষয়টি অবগত করেছি।
What's Your Reaction?