জেআইসিতে গুম: সাক্ষী ইকবাল চৌধুরীকে আসামিপক্ষের জেরা ৯ এপ্রিল

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসিতে একসময় বন্দিজীবন কাটানো প্রসিকিউশনের সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইকবাল চৌধুরীকে আসামিপক্ষের জেরার জন্য ৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, এ মামলায় আসামিপক্ষের আইনজীবীর ব্যক্তিগত অসুবিধার কারণে সময় চাইলে আদালত ৯ এপ্রিল পরবর্তী জেরার দিন ধার্য করেছেন। গত ২ মার্চ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের সাক্ষী হিসেবে জেআইসিতে কাটানো নিজের বন্দিজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন ইকবাল চৌধুরী। এরপর ৫ মার্চও তিনি জবানবন্দি দেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান ও সাবেক ১২ জন সেনা কর্মকর্তা এ মামলায় আসামি। এর আগে গত ১৮ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। জেআইসিতে গুমের ঘটনায় আসামিরা হলেন শেখ হাসিনা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহ

জেআইসিতে গুম: সাক্ষী ইকবাল চৌধুরীকে আসামিপক্ষের জেরা ৯ এপ্রিল

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসিতে একসময় বন্দিজীবন কাটানো প্রসিকিউশনের সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইকবাল চৌধুরীকে আসামিপক্ষের জেরার জন্য ৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, এ মামলায় আসামিপক্ষের আইনজীবীর ব্যক্তিগত অসুবিধার কারণে সময় চাইলে আদালত ৯ এপ্রিল পরবর্তী জেরার দিন ধার্য করেছেন।

গত ২ মার্চ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের সাক্ষী হিসেবে জেআইসিতে কাটানো নিজের বন্দিজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন ইকবাল চৌধুরী। এরপর ৫ মার্চও তিনি জবানবন্দি দেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান ও সাবেক ১২ জন সেনা কর্মকর্তা এ মামলায় আসামি। এর আগে গত ১৮ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

জেআইসিতে গুমের ঘটনায় আসামিরা হলেন শেখ হাসিনা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল (অব.) হামিদুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী। এদের মধ্যে শেষোক্ত তিনজন গ্রেফতার হয়ে কারাগারে রয়োছেন।

এফএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow