জেন-জির যুগে চিটিংয়ের নাম টলিয়ামরি

মানব সম্পর্কের রহস্য সহজভাবে বোঝা মোটেও সহজ নয়। যতই আমরা জ্ঞান, বুদ্ধি ও প্রযুক্তিতে এগোচ্ছি, ঠিক তেমনি আমাদের জীবনের সম্পর্কগুলোও পরিবর্তন হয়েছে। আগে যে সম্পর্ককে সহজে ‘প্রেম’ বলে বোঝানো যেত, এখন তা আর ততটা সরল নয়। জেনজির যুগে সম্পর্কের নতুন ধারা এবং শব্দভান্ডারে এসেছে এক জটিল এবং বিতর্কিত নাম-‘টলিয়ামরি’। এই ধরনের সম্পর্ক তৈরি হলে তা শুধু একজন মানুষের ভুল নয়। অনেক সময় এটি সম্পর্কের গভীরে থাকা সমস্যা প্রতিফলনও হতে পারে। টলিয়ামরি আসলে কী টলিয়ামরি হলো এমন একটি সম্পর্ক যেখানে যেখানে একজন ব্যক্তি নিজের সঙ্গীর সঙ্গে সম্পর্কে থেকেও, তার সম্মতি বা জ্ঞান ছাড়াই অন্য কারো সঙ্গে রোমান্টিক বা শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একজন সঙ্গী মুখ বুজে মেনে নেন যে তার প্রিয় মানুষ অন্য কারো সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে প্রতারণা স্পষ্ট থাকলেও, তা প্রকাশ করা বা প্রতিবাদ করা হয় না। মূলত ভালোবাসার খাতিরে বা সংসার টিকিয়ে রাখার নামে প্রবঞ্চনাকে সহ্য করার পদ্ধতিকে টলিয়ামরি বলা হচ্ছে। এটি নতুন প্রজন্মের ডেটিং বা সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার আধুনিক রূপ, যা একটি চকচকে নামের আড়ালে সহনীয় করে তোলা হয়েছ

জেন-জির যুগে চিটিংয়ের নাম টলিয়ামরি

মানব সম্পর্কের রহস্য সহজভাবে বোঝা মোটেও সহজ নয়। যতই আমরা জ্ঞান, বুদ্ধি ও প্রযুক্তিতে এগোচ্ছি, ঠিক তেমনি আমাদের জীবনের সম্পর্কগুলোও পরিবর্তন হয়েছে।

আগে যে সম্পর্ককে সহজে ‘প্রেম’ বলে বোঝানো যেত, এখন তা আর ততটা সরল নয়। জেনজির যুগে সম্পর্কের নতুন ধারা এবং শব্দভান্ডারে এসেছে এক জটিল এবং বিতর্কিত নাম-‘টলিয়ামরি’।

এই ধরনের সম্পর্ক তৈরি হলে তা শুধু একজন মানুষের ভুল নয়। অনেক সময় এটি সম্পর্কের গভীরে থাকা সমস্যা প্রতিফলনও হতে পারে।

টলিয়ামরি আসলে কী

টলিয়ামরি হলো এমন একটি সম্পর্ক যেখানে যেখানে একজন ব্যক্তি নিজের সঙ্গীর সঙ্গে সম্পর্কে থেকেও, তার সম্মতি বা জ্ঞান ছাড়াই অন্য কারো সঙ্গে রোমান্টিক বা শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

একজন সঙ্গী মুখ বুজে মেনে নেন যে তার প্রিয় মানুষ অন্য কারো সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে প্রতারণা স্পষ্ট থাকলেও, তা প্রকাশ করা বা প্রতিবাদ করা হয় না। মূলত ভালোবাসার খাতিরে বা সংসার টিকিয়ে রাখার নামে প্রবঞ্চনাকে সহ্য করার পদ্ধতিকে টলিয়ামরি বলা হচ্ছে।

এটি নতুন প্রজন্মের ডেটিং বা সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার আধুনিক রূপ, যা একটি চকচকে নামের আড়ালে সহনীয় করে তোলা হয়েছে।

পলিআমরি বনাম টলিয়ামরি

অনেকে টলিয়ামরিকে পলিআমরির সঙ্গে মিশিয়ে ফেলেন। তবে এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। পলিআমরিতে স্বচ্ছতা, আলোচনা এবং সকলের সম্মতি থাকে। এখানে একাধিক সম্পর্ক তৈরি হয় সকলের জানা ও সম্মতিতে, যা বিশ্বাস ও সম্মান বজায় রাখে। কিন্তু টলিয়ামরিতে দাঁড়িয়ে থাকে অসততা ও একপক্ষীয় সহনশীলতা। একজন সঙ্গী অন্যের অন্যায়কে সহ্য করতে বাধ্য হন, যা সম্পর্কের পবিত্রতা ও সততাকে প্রশ্নবিদ্ধ করে। এটি কোনো প্রগতিশীল চিন্তাধারা নয়, বরং সম্পর্কের উপর অগভীর চাপ এবং মানসিক যন্ত্রণার জন্ম দেয়।

কেন এটি আলোচনায়

টলিয়ামরি আজকাল আধুনিক সম্পর্কের সততা ও স্বচ্ছতার প্রতি প্রশ্ন তোলে। এটি বিশ্বাসঘাতকতার একটি নতুন, জটিল এবং প্রায়শই অস্বীকৃত রূপ হিসেবে দেখা হয়। প্রথাগত ভালোবাসার কাঠামোকে নড়বড়ে করে দেয়, যেখানে প্রতারিত ব্যক্তি বোঝানো হয় যে ক্ষমা করাই পরম ধর্ম। কিন্তু বাস্তবে এটি শুধু অসম্মান এবং অমর্যাদার আড়াল তৈরি করে।

সম্পর্কের ভবিষ্যৎ ও টলিয়ামরি

আজকের দিনে সম্পর্কের জটিলতা শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক ও মানসিক স্তরেও প্রভাব ফেলে। টলিয়ামরি সম্পর্ককে একটি অসুস্থ প্রক্রিয়ার মধ্যে ফেলতে পারে, যেখানে প্রীতির বদলে সহ্য ও নিরুপায়ত্বের আবহ তৈরি হয়। এই প্রবণতা সম্পর্কের পবিত্রতা এবং বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে।

সমাজে আধুনিকতার মোড়কে, টলিয়ামরি সম্পর্কের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সম্পর্ক বিশ্বাস ও সম্মানের উপর দাঁড়াবে, সেটি দীর্ঘস্থায়ী হবে, আর টলিয়ামরির মতো প্রবণতা তা নষ্ট করে দেয়।

সূত্র: দ্য নিউ ইয়র্ক পোস্ট , মিডিয়াম, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow