জেনে নিন ১৫ সেভ করা কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রমের পরিচয়
বিশ্বকাপের মঞ্চে কখনও কখনও একটি ম্যাচ শুধু ফলাফলের গল্প বলে না, একজন মানুষের অবিশ্বাস্য প্রতিরোধের কাহিনিও লিখে দেয়। রোববার ভোরে ইকুয়েডরের আক্রমণের ঢেউ বারবার আছড়ে পড়েছিল কুরাসাওয়ের গোলপোস্টে। কিন্তু সেখানে দাঁড়িয়ে ছিলেন একজন এলয় রম। আর তিনি যেন একাই হয়ে উঠেছিলেন একটি দুর্গ। ৩৭ বছর বয়সী গোলরক্ষক এলয় রম বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। ইকুয়েডরের বিপক্ষে ৯০ মিনিটে তিনি একাই করেছেন ১৫টি সেভ, যা বিশ্বকাপের নিয়মিত সময়ে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে কুরাসাও বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট অর্জন করেছে। মাত্র ছয় দিন আগেই জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল কুরাসাও। সেই দলই এবার লাতিনের দল ইকুয়েডরকে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় অর্জন তুলে নিলো। জনসংখ্যা মাত্র প্রায় ১ লাখ ৫৬ হাজার হওয়া সত্ত্বেও বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতোমধ্যেই ইতিহাস গড়েছিল কুরাসাও, এবার তারা যোগ করল আরেকটি অধ্যায়। ম্যাচের শুরুতেই ইকুয়েডর অধিনায়ক ইনার ভালেন্সিয়ার নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন রম। এরপর
বিশ্বকাপের মঞ্চে কখনও কখনও একটি ম্যাচ শুধু ফলাফলের গল্প বলে না, একজন মানুষের অবিশ্বাস্য প্রতিরোধের কাহিনিও লিখে দেয়। রোববার ভোরে ইকুয়েডরের আক্রমণের ঢেউ বারবার আছড়ে পড়েছিল কুরাসাওয়ের গোলপোস্টে। কিন্তু সেখানে দাঁড়িয়ে ছিলেন একজন এলয় রম। আর তিনি যেন একাই হয়ে উঠেছিলেন একটি দুর্গ।
৩৭ বছর বয়সী গোলরক্ষক এলয় রম বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। ইকুয়েডরের বিপক্ষে ৯০ মিনিটে তিনি একাই করেছেন ১৫টি সেভ, যা বিশ্বকাপের নিয়মিত সময়ে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে কুরাসাও বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট অর্জন করেছে।
মাত্র ছয় দিন আগেই জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল কুরাসাও। সেই দলই এবার লাতিনের দল ইকুয়েডরকে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় অর্জন তুলে নিলো। জনসংখ্যা মাত্র প্রায় ১ লাখ ৫৬ হাজার হওয়া সত্ত্বেও বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতোমধ্যেই ইতিহাস গড়েছিল কুরাসাও, এবার তারা যোগ করল আরেকটি অধ্যায়।
ম্যাচের শুরুতেই ইকুয়েডর অধিনায়ক ইনার ভালেন্সিয়ার নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন রম। এরপর একের পর এক শট, হেড, দূরপাল্লার প্রচেষ্টা সবকিছুর সামনে প্রাচীর হয়ে দাঁড়ান তিনি। ইকুয়েডর ২৬টিরও বেশি শট নিলেও বল জালে জড়াতে পারেনি।
এই রেকর্ড আরও বিশেষ কারণ, এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ সেভের রেকর্ড ছিল মার্কিন গোলরক্ষক টিম হাওয়ারডের। তবে সেই ম্যাচে অতিরিক্ত সময় ছিল। নিয়মিত ৯০ মিনিটে ১৫ সেভ করে রুম এখন এককভাবে নতুন মানদণ্ড স্থাপন করলেন।
নেদারল্যান্ডসে জন্ম নেওয়া রম দেশটির অনূর্ধ্ব-২০ দলে একবার খেলেছিলেন। বর্তমানে মিয়ামি এফসির হয়ে খেলেন। বাবার সূত্রে কুরাসাওয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবল বেছে নেওয়া এই অভিজ্ঞ গোলরক্ষক এর আগেও বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
এক রাতে হয়তো বিশ্বকাপ জেতা যায় না। কিন্তু এক রাতেই কিংবদন্তি হয়ে যাওয়া যায়। কানসাস সিটির সেই রাতে ইলয় রুম ঠিক সেটাই করলেন। রেকর্ড গড়লেন, ইতিহাস লিখলেন, আর পুরো কুরাসাওকে স্বপ্ন দেখিয়ে রাখলেন।
টিটিটি/আইএন
What's Your Reaction?