জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান-এমডিসহ আটজনকে জরিমানা
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-সহ আটজনকে ৮ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ না করায় তাদের এ জরিমানা করা হয়েছে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৪তম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২১ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানান। আবুল কালাম জানান, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য জেনেক্স ইনফোসিস ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই লভ্যাংশ পরিশোধ না করায় সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডিত ব্যক্তিরা হলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস পিএলসি, নিলুফার ইমাম, প্রতিষ্ঠানটির তৎক
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-সহ আটজনকে ৮ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ না করায় তাদের এ জরিমানা করা হয়েছে।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৪তম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২১ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানান।
আবুল কালাম জানান, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য জেনেক্স ইনফোসিস ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই লভ্যাংশ পরিশোধ না করায় সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডিত ব্যক্তিরা হলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস পিএলসি, নিলুফার ইমাম, প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং তৎকালীন কোম্পানি সচিব।
বৈঠকে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা কার্যক্রম সম্প্রসারণে সমন্বয় সাধনের লক্ষ্যে ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক আবুল কালাম এ তথ্য জানান। এ ক্ষেত্রে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-
আরও পড়ুন
বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে
ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
১. দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা কার্যক্রম সম্প্রসারণে সমন্বয় সাধনের লক্ষ্যে নির্বাহী পরিচালক, ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন, বিএসইসি-কে সমন্বয়ক এবং মো. শরিফুল আলম, যুগ্ম পরিচালক (উপ-সচিব-২৭তম ব্যাচ), বিএসইসি-কে ফোকাল পয়েন্ট ফোকাল পয়েন্ট ও মো. শহিদুল ইসলাম, সহকারী পরিচালক, বিএসইসি-কে ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়।
২. জেলা প্রশাসকের কার্যালয়ের মাসিক সমন্বয় সভার ব্যবসা-বাণিজ্য শীর্ষক আলোচনায় নিয়মিত বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা বিষয়ে এজেন্ডা প্রদান করা।
৩. ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্তৃক সার্বক্ষণিক জেলা প্রশাসকের কার্যলয়ের সঙ্গে যোগাযোগ রাখার ও প্রয়োজনে যোগাযোগ রক্ষায় হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা।
৪. জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার/ সিনিয়র সহকারী কমিশনার, ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখায় ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্তৃক পুঁজিবাজারে বিনিয়োগ সক্রান্ত তথ্য সরবরাহ ও সহযোগিতা দেওয়া।
৫. উক্ত ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনসহ জেলা তথ্য অফিসগুলোতে পাঠানো হবে।
এমএএস/কেএসআর
What's Your Reaction?