জেন্ডার তথ্য গোপনের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কারের কথা জানানো হয়। জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, কসবায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ছিল। সম্প্রতি সেটিকে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়া হয়। তিনি বলেন, কমিটিতে অন্তর্ভুক্তির আগে জমা দেওয়া বায়োডাটায় রেদোয়ান ইসলাম নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে কমিটি ঘোষণার পর জানা যায়, তিনি জেন্ডার পরিবর্তন করেছেন। এ তথ্য গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রেদোয়ান ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, তাকে সাংস্কৃতিক অঙ্গনে কাজের দক্ষতার ভিত্তিতেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছ

জেন্ডার তথ্য গোপনের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কারের কথা জানানো হয়।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, কসবায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ছিল। সম্প্রতি সেটিকে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়া হয়।

তিনি বলেন, কমিটিতে অন্তর্ভুক্তির আগে জমা দেওয়া বায়োডাটায় রেদোয়ান ইসলাম নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে কমিটি ঘোষণার পর জানা যায়, তিনি জেন্ডার পরিবর্তন করেছেন। এ তথ্য গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে রেদোয়ান ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, তাকে সাংস্কৃতিক অঙ্গনে কাজের দক্ষতার ভিত্তিতেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং সে বিবেচনায় তাকে দায়িত্ব দেওয়া হয়।

তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতে কাজ করার সুযোগ থাকা উচিত। কেউ ছেলে না মেয়ে-এটা মুখ্য বিষয় হওয়া উচিত নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow