জেরুজালেমে দূতাবাস খুলেছে সোমালিল্যান্ড

জেরুজালেমে দূতাবাস খুলেছে সোমালিল্যান্ড। কয়েক মাস আগেই আফ্রিকার এই বিচ্ছিন্ন রাষ্ট্রটির স্বাধীনতাকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে যে, সোমালিল্যান্ড জেরুজালেমে তাদের দূতাবাস খুলেছে। যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা, হন্ডুরাস, কসোভো, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে এবং ফিজির পর সোমালিল্যান্ড জেরুজালেমে দূতাবাস খোলা অষ্টম দেশ। ইসরায়েলে অবস্থিত বেশিরভাগ বিদেশি কূটনৈতিক মিশন তেল আবিবে অবস্থিত, কারণ জেরুজালেমের মর্যাদা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম জটিল একটি বিষয়। গত ডিসেম্বরে ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। এদিকে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হতে যাওয়া চুক্তি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে নিজের রাজনৈতিক অবস্থানকে যে তিনটি ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন, এই চুক্তি সেই তিন ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নেতানিয়াহু নিজেকে বরাবরই ওয়াশিংটনের ওপর প্রভাব বিস্তারকারী নেতা হিসেবে তুলে ধরেছেন। তিনি দাবি করতেন, মা

জেরুজালেমে দূতাবাস খুলেছে সোমালিল্যান্ড

জেরুজালেমে দূতাবাস খুলেছে সোমালিল্যান্ড। কয়েক মাস আগেই আফ্রিকার এই বিচ্ছিন্ন রাষ্ট্রটির স্বাধীনতাকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে যে, সোমালিল্যান্ড জেরুজালেমে তাদের দূতাবাস খুলেছে।

যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা, হন্ডুরাস, কসোভো, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে এবং ফিজির পর সোমালিল্যান্ড জেরুজালেমে দূতাবাস খোলা অষ্টম দেশ।

ইসরায়েলে অবস্থিত বেশিরভাগ বিদেশি কূটনৈতিক মিশন তেল আবিবে অবস্থিত, কারণ জেরুজালেমের মর্যাদা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম জটিল একটি বিষয়। গত ডিসেম্বরে ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।

এদিকে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হতে যাওয়া চুক্তি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে নিজের রাজনৈতিক অবস্থানকে যে তিনটি ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন, এই চুক্তি সেই তিন ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নেতানিয়াহু নিজেকে বরাবরই ওয়াশিংটনের ওপর প্রভাব বিস্তারকারী নেতা হিসেবে তুলে ধরেছেন। তিনি দাবি করতেন, মার্কিন রাজনীতিকদের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে ও যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে তার মতামতের গুরুত্ব আছে। কিন্তু ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা প্রক্রিয়ায় তাকে প্রায় পুরোপুরি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এমনকি তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে তার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow