জেলা অডিটোরিয়ামে পড়ে ছিল যুবকের মরদেহ
ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে রুমন আলী (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে অডিটোরিয়ামের দক্ষিণ-উত্তর কোণ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুমন দিনাজপুরের রাজবাড়ির তৈবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সকালে অডিটোরিয়ামের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম ভবনের দক্ষিণ-উত্তর কোণে একটি লাল শপিং ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে কাছে গেলে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে অডিটোরিয়ামের কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। ওসি শাজাহান আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পর্শে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত মৃত্যুর কারণ বোঝা যাবে।’ তানভীর হাসান তানু/এসআর/এএসএম
ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে রুমন আলী (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) সকালে অডিটোরিয়ামের দক্ষিণ-উত্তর কোণ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুমন দিনাজপুরের রাজবাড়ির তৈবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে অডিটোরিয়ামের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম ভবনের দক্ষিণ-উত্তর কোণে একটি লাল শপিং ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে কাছে গেলে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে অডিটোরিয়ামের কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।
ওসি শাজাহান আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পর্শে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত মৃত্যুর কারণ বোঝা যাবে।’
তানভীর হাসান তানু/এসআর/এএসএম
What's Your Reaction?